Advertisement
E-Paper

বাইকে বিস্ফোরণ ঘটিয়ে হামলা, বোলপুরে গুরুতর আহত এক ব্যক্তি

স্থানীয় পুলিশ সূত্রে খবর, বোলপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের খাসপাড়ার বাসিন্দা লক্ষ্মী। রোজকার মতো রবিবারও বাড়ির সামনে তাঁর মোটরবাইকটি দাঁড় করানো ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ২৩:৫৭
দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি।

দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। নিজস্ব চিত্র।

বাইকে বিস্ফোরণ। বীরভূমের বোলপুরে দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর ডান পা। রবিবার রাতে বোলপুর থানার ১৮ নম্বর ওয়ার্ডের খাসপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। লক্ষ্মী সাহানি নামে ওই ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, বোলপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের খাসপাড়ার বাসিন্দা লক্ষ্মী। রোজকার মতো রবিবারও বাড়ির সামনে তাঁর মোটরবাইকটি দাঁড় করানো ছিল। সম্ভবত সেই সময়েই বাইকে বিস্ফোরক লাগানো হয়। এলাকায় বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে আসে বোলপুর থানার পুলিশ।

পুলিশের তরফে বক্তব্য, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান, কেউ বা কারা বাইকে আগে থেকে বিস্ফোরক রেখে দিয়েছিলেন। তার পর তাড় লাগিয়ে সংযোগ তৈরি করে দূর থেকে বিস্ফোরণ ঘটানো হয়।

Blast Bolpur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy