Advertisement
E-Paper

সরকারি নির্দেশিকাকে কেন্দ্র করে জটিলতা

পড়ুয়ার বয়স দশের বেশি না হলে পঞ্চম শ্রেণিতে ভর্তি নয়। ২০১২ সালে জারি করা রাজ্য সরকারের একটি নির্দেশিকা মানতে গিয়ে জেরবার জেলার মাধ্যমিক স্কুলগুলি। তাতেই বিপাকে পড়েছে বেশ কিছু চতুর্থ শ্রেণি উত্তীর্ণ পড়ুয়া এবং অভিভাবক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৭ ০০:০৬

পড়ুয়ার বয়স দশের বেশি না হলে পঞ্চম শ্রেণিতে ভর্তি নয়।

২০১২ সালে জারি করা রাজ্য সরকারের একটি নির্দেশিকা মানতে গিয়ে জেরবার জেলার মাধ্যমিক স্কুলগুলি। তাতেই বিপাকে পড়েছে বেশ কিছু চতুর্থ শ্রেণি উত্তীর্ণ পড়ুয়া এবং অভিভাবক। বিষয়টি নিয়ে উপযুক্ত পদক্ষেপ করুন রাজ্য সরকার— মঙ্গলবার জেলা স্কুল পরিদর্শককে (মাধ্যমিক) একটি স্মারকলিপি দিয়ে এমনই দাবি জানিয়েছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। সংগঠনের জেলা সম্পাদক শতদল চট্টোপাধ্যায় বলেন, ‘‘এমন অনেক পড়ুয়া চতুর্থ শ্রেণি উত্তীর্ণ অথচ বয়স দশের কম, তারা কী করবে। সকলেই যাতে পঞ্চম শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পায় সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতেই এই পদক্ষেপ।’’

জেলা শিক্ষা দফতর এবং বিভিন্ন মাধ্যমিক স্কুলের শিক্ষকেরা বলছেন, ২০১২ সালেই সরকার একটি নির্দেশিকা জারি করে বলেছিল ২০১৩ সালে যে সব পড়ুয়া প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হবে তাদের বয়স হতে হবে ছয়ের বেশি। সেই নির্দেশকা বহাল থাকায় ২০১৬ সালে চতুর্থ শ্রেণি উত্তীর্ণ পড়ুয়ার বয়স অবশ্যই দশ বছরের বেশি হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই প্রাথমিক স্কুলগুলি সেই নির্দেশিকা মানেনি। ফলে দশের কম বয়সী বেশ কিছু পড়ুয়া এবার পঞ্চম শ্রেণিতে ভর্তি হতে গিয়ে সমস্যায় পড়েছে।

স্কুলের শিক্ষকদের দাবি, জানি এই অচলাবস্তা কাটবে। কিন্তু যতক্ষণ না সরকারি নির্দেশ আসছে ভর্তি নিতে পারছি না।

জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) রেজউল হক মানছেন, ‘‘একটা সমস্যা তৈরি হয়েছে বটে। তবে ইতিমধ্যেই উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। অভিভাবকেরাও সমস্যা নিয়ে এসেছিলেন। আশা করছি ইতিবাচক পদক্ষেপ নেবে সরকার।’’

Government
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy