Advertisement
E-Paper

Birbhum: সংসার চালানোর টাকা চাইতেই অগ্নিশর্মা, কোদাল দিয়ে বৌকে কোপালেন স্বামী!

ইতিমধ্যে স্বামী লক্ষ্মীরাম টুডুকে আটক করেছে বোলপুর থানার পুলিশ।‌ চলছে জিজ্ঞাসাবাদ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২২ ১৫:৩২
স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।

স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। প্রতীকী চিত্র।

ধান বিক্রির টাকা চাইতে গিয়ে স্বামীর হাতে খুন হলেন স্ত্রী! তাঁকে কোদাল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল বীরভূমের বেরু গ্রামে।

বোলপুর থানার অন্তর্গত সিয়ানের বেরু গ্রামের স্থানীয় বাসিন্দা লক্ষ্মীরাম টুডু। বেশ কিছু দিন আগে নিজের মাঠের ধান বিক্রি করেন তিনি। কিন্তু সেখান থেকে সংসার খরচের জন্য টাকা স্ত্রী পানমণি টাকা চাইলে তিনি তা দিতে চাননি বলে অভিযোগ। এর পর স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় তীব্র বচসা। অভিযোগ, সে সময় হঠাৎই কোদাল নিয়ে এসে স্ত্রীর উপর চড়াও হন লক্ষ্মীরাম। স্ত্রীকে কোপাতে শুরু করেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পানমণি টুডুর।

এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় তারা। ইতিমধ্যে স্বামী লক্ষ্মীরাম টুডুকে আটক করেছে বোলপুর থানার পুলিশ।‌

Birbhum Crime Murder Husband-Wife Angry Husband
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy