Advertisement
E-Paper

Purulia: তীব্র দাবদাহে ডাক্তার দেখাতে এসে পুরুলিয়ায় মৃত্যু সন্তানসম্ভবা মহিলার

দক্ষিণবঙ্গে বৈশাখ এখনও বৃষ্টিহীন। সূর্যদেবের অগ্নিবাণে ধুঁকছে পুরুলিয়াও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ২২:২৭

প্রতীকী ছবি।

ডাক্তার দেখাতে এসে অস্বাভাবিক মৃত্যু এক সন্তানসম্ভবা মহিলার। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরে। মহিলার মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তীব্র দাবদাহে রাস্তায় ঘুরে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

দক্ষিণবঙ্গে বৈশাখ এখনও বৃষ্টিহীন। সূর্যদেবের অগ্নিবাণে ধুঁকছে পুরুলিয়াও। বিগত কয়েক দিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপর। লু বইছে জেলায়। এমন অবস্থায় বেলার দিকে ডাক্তার দেখাতে এসে মৃত্যু হল চৈতালি মাহাতো নামে ওই মহিলার। বয়স ২২। বাড়ি পুঞ্চা থানা এলাকার নপাড়া গ্রামে।

স্বামী মনোজ মাহাতো বলেন, ‘‘এই প্রচণ্ড রোদে আমাদের ঘোরাঘুরি করতে হয়েছে। এর পর একটি হোটেলে আমরা খাবার খেতে যাওয়ার পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আমার স্ত্রী। হয়তো রোদে ঘোরার জন্য ওর শরীর খারাপ লাগছিল। তার পর হাসপাতালে নিয়ে যেতেই সব শেষ!’’

অত্যধিক গরমের জেরেই ওই মহিলার প্রাণ গিয়েছে কি না, তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে পুরুলিয়া মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানান, তাপপ্রবাহের ফলে এখনও পর্যন্ত জেলায় কোনও মৃত্যুর খবর নেই।

Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy