Advertisement
E-Paper

বিশ্বভারতী প্রাঙ্গণে কবর! নিরাপত্তার গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন

কবরের উপরে আবার ফুলের মালা এবং একটি লেপ চাপা দেওয়া ছিল। জ্বলন্ত ধূপকাঠিও রাখা ছিল তার উপর। আর কবরের মাথার দিকে রাখা ছিল একটি থালা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৪৪
সেই কবর। -নিজস্ব চিত্র।

সেই কবর। -নিজস্ব চিত্র।

বিশ্বভারতী প্রাঙ্গণে রাতারাতি তৈরি হওয়া এক কবর ঘিরে উত্তেজনা ছড়ালো বৃহস্পতিবার সকালে। বৃহস্পতিবার বিশ্বভারতীর বাংলাদেশ ভবনের সামনে একটি কবর দেখতে পান নিরাপত্তারক্ষীরা। মাটি খুঁড়ে কবর দিলে যেমন কিছুটা অংশ উঁচু হয়ে থাকে, ঠিক সে রকমই ছিল এটি। কবরের উপরে আবার ফুলের মালা এবং একটি লেপ চাপা দেওয়া ছিল। জ্বলন্ত ধূপকাঠিও রাখা ছিল তার উপর। আর কবরের মাথার দিকে রাখা ছিল একটি থালা।

কিন্তু কবরটি কীসের, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তা খুঁড়ে বার করলে তবেই জানা যাবে তার নীচে কী রয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিশ্বভারতীতে ২৪ ঘণ্টা নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকে। তার উপর বাংলাদেশ ভবনের সামনেও নিরাপত্তা রক্ষী থাকেন। তাঁদের চোখ এড়িয়ে কে বা কারা এই কাজ করল, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু হয়েছে। পাশাপাশি এই ঘটনায় বিশ্বভারতীয় নিরাপত্তার গাফিলতিও ফের একবার সামনে এল।

Visva-Bharati University
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy