Advertisement
E-Paper

Death: শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে মৃত্যু জামাইয়ের, লাভপুরে যুবকের দেহে ক্ষতচিহ্ন ঘিরে রহস্য

শ্বশুরবাড়িতে জামাইয়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য। পুলিশ যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ১৩:৪৭
শামিম আখতার।

শামিম আখতার। — নিজস্ব চিত্র।

শ্বশুরবাড়িতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল জামাইয়ের। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের স্ত্রী-সহ চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনা বীরভূমের লাভপুরের।

বীরভূমের সাঁইথিয়া থানার মাঠ পলসার বাসিন্দা শামিম আখতার (১৯)-এর সঙ্গে মাস দু’য়েক আগে বিয়ে হয়েছিল লাভপুরের বামনি গ্রামের বাসিন্দা আমিনা বিবির। দিন চারেক আগে আমিনাকে নিয়ে শ্বশুরবাড়িতে যান শামিম। তাঁর পরিবারের দাবি, রবিবার ভোররাতে বামনি গ্রামের এক বাসিন্দা তাঁদের ফোন করে শামিমের মৃত্যুসংবাদ দেন। শামিমের বাড়ির লোকজন বামনি গ্রামে এসে দেখতে পান তাঁর মৃত্যু হয়েছে। ওই ঘটনার তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিশ।

আনারুল হক নামে শামিমের এক আত্মীয় বলেন, ‘‘দিন পঞ্চাশেক আগে ওদের বিয়ে হয়েছিল। পরব উপলক্ষে শ্বশুরবাড়িতে গিয়েছিল শামিম। চার দিন পর আজ শুনছি, ও মারা গিয়েছে। আমরা হাসপাতালে ওর দেহ দেখেছি। ওর ডান কানের উপরে ক্ষত আছে। রক্তপাত হয়েছে। ওর দেহেও আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে আমাদের মনে হচ্ছে, এটা খুন। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।’’

Death unnatural death police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy