Advertisement
E-Paper

শুভজিতের দেহ আদ্রায়

পুরীর সমুদ্রে তলিয়ে মৃত যুবক শুভজিত মুখোপাধ্যায়ের দেহ এল মঙ্গলবার রাতে আদ্রায়। গভীর রাতেই আদ্রার একটি শ্মশানে তাঁর দেহের সৎকার করা হয়। গত ২৩ অক্টোবর সস্ত্রীক পুরী বেড়াতে গিয়েছিলেন আদ্রার লোয়ার বেনিয়াসোল এলাকার বাসিন্দা দুই ভাই শঙ্কর মুখোপাধ্যায় ও শুভজিৎ। রবিবার মন্দিরে পুজো দেওয়ার পরে সমুদ্রে স্নান করতে নেমেছিল তাঁরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৫ ০১:৫২

পুরীর সমুদ্রে তলিয়ে মৃত যুবক শুভজিত মুখোপাধ্যায়ের দেহ এল মঙ্গলবার রাতে আদ্রায়। গভীর রাতেই আদ্রার একটি শ্মশানে তাঁর দেহের সৎকার করা হয়। গত ২৩ অক্টোবর সস্ত্রীক পুরী বেড়াতে গিয়েছিলেন আদ্রার লোয়ার বেনিয়াসোল এলাকার বাসিন্দা দুই ভাই শঙ্কর মুখোপাধ্যায় ও শুভজিৎ। রবিবার মন্দিরে পুজো দেওয়ার পরে সমুদ্রে স্নান করতে নেমেছিল তাঁরা। সেই সময়েই বড় ঢেউ আসায় সমুদ্রে তলিয়ে যান পেশায় মধ্যপ্রদেশের খাণ্ডোয়ার একটি বিদ্যুৎকেন্দ্রর কর্মী বছর আঠাশের শুভজিৎ। তাঁকে বাঁচাতে গিয়ে জখম হয়েছিলেন শঙ্কর। রবিবারই আদ্রা থেকে পুরী রওনা দেন ওই পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন। দু’দিন বিস্তর খোঁজার পরে সোমবার রাতের দিকে দুর্ঘটনাস্থল থেকে কমবেশি দেড় কিলোমিটার দূকে সমুদ্রের পাড়ে উদ্ধার হয় শুভজিতের দেহ। তারপর থেকেই দেহ আসার অপেক্ষায় ছিলেন পরিজনেরা। মঙ্গলবার সকালে ময়নাতদন্ত করানোর পরে রাত ২টো নাগাদ পুরী থেকে আদ্রায় পৌঁছয় দেহ। বাড়ির লোকেরা কান্নায় ভেঙে পড়েন। সম্প্রতি শুভজিতের বিয়ে হয়েছিল। গভীর রাত হলেও পাড়ার প্রচুর মানুষ এসেছিলেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy