Advertisement
E-Paper

Weather Update: শীত বিদায়ের পথে রাজ্যে ফের দাপট পশ্চিমী ঝঞ্ঝার, বৃষ্টির সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণে

হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ০৮:০৮

ফাইল চিত্র ।

ফের পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাংলায়। ইতিমধ্যেই বাংলা থেকে বিদায়ের পথে শীত। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রাও। তার মধ্যেই আবার বৃষ্টি হওয়ার আগাম বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। এমনকি সরস্বতী পুজোর দিনেও আকাশের মুখ ভার থাকবে বেশ কয়েকটি জেলায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এমনকি কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে। শুক্রবারও সারা দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে। সরস্বতী পুজোর দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। ভোরের দিকে ঘন কুয়াশার প্রভাবও ছিল। আর তার জেরেই ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরের চারটি বিমান ওড়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।

Weather Update West Bengal rainfall Kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy