Advertisement
E-Paper

ভগবতীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান

কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। গত সপ্তাহে অসুস্থ হয়ে তিনি একটি নার্সিংহোমে ভর্তি হন। বুধবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। কর্মজীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়ে ভারতীয় বিচার ব্যবস্থায় স্বতন্ত্র জায়গা তৈরি করে নিয়েছিলেন ভগবতীবাবু।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ০০:১০

কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। গত সপ্তাহে অসুস্থ হয়ে তিনি একটি নার্সিংহোমে ভর্তি হন। বুধবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। কর্মজীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়ে ভারতীয় বিচার ব্যবস্থায় স্বতন্ত্র জায়গা তৈরি করে নিয়েছিলেন ভগবতীবাবু। বিশেষ করে শব্দদূষণ ও শব্দবাজির সীমা বেঁধে তিনি যে-রায় দিয়েছিলেন, তা দৃষ্টান্ত হয়ে রয়েছে। সল্টলেকে সরকারি কোটায় জমি পাওয়া বন্ধ করার মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পরে ভগবতীবাবু সল্টলেকে কোটার জমিতে তৈরি করা নিজের বাড়িটিই ছেড়ে দেন। তাঁর এই ভূমিকা নিয়েও যথেষ্ট আলোড়নের সৃষ্টি হয়েছিল।

bhagabati prasad bandyopadhyay bhagabati prasad bandyopadhyay passes away bhagabati prasad bandyopadhyay died
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy