ভোট শেষ হয়ে নতুন সরকার গঠনও হয়ে গিয়েছে। কিন্তু তার পরেও কেন্দ্রীয় বাহিনীকে রাখার জন্য রাজ্য জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখনও ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগে সরব হল এসইউসি-র ছাত্র সংগঠন ডিএসও। সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় বলেছেন, “এখনও রাজ্যের নানা প্রান্তে বেশ কিছু স্কুল, কলেজে কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়েছে। পঠনপাঠন বন্ধ। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলছে।” দ্রুত পঠনপাঠন শুরুর দাবিকে সামনে রেখে পড়ুয়া, অভিভাবকদের এক জোট হওয়ার আহ্বানও জানিয়েছে ডিএসও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)