রাজ্যে যে নিরাশ্রয় বা ভবঘুরে আইন রয়েছে, তাতে সংশোধনীর জন্য বিল আনল সরকার। বিধানসভার চলতি অধিবেশনে শুক্রবার ওই বিল এনেছেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। প্রসঙ্গত, একটি মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, অনেক সময় দেখা যায়, কুষ্ঠ নিরাময়ের পরেও সংশ্লিষ্ট ব্যক্তির আশ্রয় নিয়ে সমস্যা থাকে। সুপ্রিম কোর্টের নির্দেশ, এই ভাবে কাউকে ফেলে রাখা যাবে না এবং সেই জন্য রাজ্যগুলিকে তাদের সংশ্লিষ্ট আইন সংশোধন করতে হবে। পাশাপাশি, রাজ্যগুলির আইনে কুষ্ঠ রোগে আক্রান্ত এবং আরোগ্যপ্রাপ্তদের প্রতি বৈষম্যমূলক শব্দ বা বিধান থাকলে, তা চিহ্নিত করে অপসারণ করতে হবে। সেই মতো, ‘বেঙ্গল ভ্যাগ্রেন্সি আইন ১৯৪৩’-এ প্রয়োজনীয় সংশোধনী আনল রাজ্য। এই বিলে ১৯৪৩-এর আইনের ধারা ৮-এর তিনটি উপধারায় সংশোধনীর প্রস্তাব করা হয়েছে। বিলের উদ্দেশ্য, কুষ্ঠরোগীদের প্রতি বৈষম্যমূলক বিধানগুলি সরিয়ে ফেলা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)