Advertisement
E-Paper

Malda: ১৪ লক্ষ দিয়েও শিক্ষক হওয়া হয়নি, দলীয় নেতার বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ তৃণমূল নেতার

২০১৯ সালে টাকা দিয়েছিলেন বলে জানান মালদহের যুব তৃণমূলের নেতা। চাকরি হয়নি। এখন টাকা চাইতে গেলে হুমকি পাচ্ছেন বলে অভিযোগ তাঁর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২২ ১৩:০৬
বাবার সঙ্গে অভিযোগকারী তৃণমূল নেতা।

বাবার সঙ্গে অভিযোগকারী তৃণমূল নেতা। নিজস্ব চিত্র।

এ বার চাকরির নামে প্রতারণার শিকারের অভিযোগ খোদ তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েত সদস্যের! উচ্চ প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে যুব তৃণমূল নেতার কাছ থেকে সাড়ে ১৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক এলাকায়। অভিযুক্ত জনৈক মহিদুর রহমান ওরফে বাদলের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাদলিচক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তথা ওই এলাকার যুব তৃণমূলের সভাপতি আরজাউল হক। অভিযুক্ত বাদলকে বার বার ফোন করেও উত্তর পাওয়া যায়নি।

তৃণমূল নেতা আরজাউল হকের অভিযোগ, ২০১৯ সালে উচ্চ প্রাথমিকে শিক্ষকতার চাকরির জন্য পাশের সুলতাননগরের বাসিন্দা বাদলকে তিন দফায় সাড়ে ১৪ লক্ষ টাকা দেন। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও চাকরি মেলেনি। ফেরত পাননি এক টাকাও। বরং টাকা ফেরত চাইতে গেলে হুমকি মিলেছে বলে তৃণমূল নেতার অভিযোগ। আরজাউলের দাবি, মহিদুরও তৃণমূল করেন। সেই সূত্রেই তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল।

এই বিতর্কে কটাক্ষের সুযোগ ছাড়েনি বিজেপি। দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ির দাবি, ‘‘বাদল নামে যে ব্যক্তি টাকা নিয়েছেন বলে অভিযোগ, তিনি তৃণমূল কর্মী। আসলে চাকরি দেওয়ার নামে টাকা তোলার শিল্প বানিয়েছে তৃণমূল। এখন নিজের দলের লোকের কাছ থেকেও টাকা নিচ্ছে ওরা।’’ এই বিষয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, ‘‘কেউ চাকরি দেওয়ার নামে টাকা নিলে তাঁর দলীয় পরিচয় দেখা হবে না। অভিযোগ প্রমাণিত হলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।’’

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy