Advertisement
E-Paper

আচরণবিধি এবং কার্যপদ্ধতিতে বিশেষ গুরুত্ব, উত্তরবঙ্গের বিজেপি বিধায়কদের সঙ্গে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উত্তরবঙ্গের বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক করলেন বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দক্ষিণবঙ্গের বিধায়কদের নিয়েও একই কর্মশালা আয়িজিত হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ০০:৪৮
মঙ্গলবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উত্তরবঙ্গের বিজেপি বিধায়কদের নিয়ে একটি বিশেষ বৈঠক করল বিজেপি নেতৃত্ব।

মঙ্গলবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উত্তরবঙ্গের বিজেপি বিধায়কদের নিয়ে একটি বিশেষ বৈঠক করল বিজেপি নেতৃত্ব। — নিজস্ব চিত্র।

উত্তরবঙ্গের বিজেপি বিধায়কদের আচরণবিধি এবং কার্যপদ্ধতি নিয়ে বিশেষ বৈঠক করল বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ‍্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ছিলেন। কেন্দ্রীয় সাংগঠনিক পর্যবেক্ষক সুনীল বনসল এবং রাজনৈতিক সহ-পর্যবেক্ষক অমিত মালবীয়ও উপস্থিত ছিলেন। বৈঠকে রাজ‍্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন ) অমিতাভ চক্রবর্তী এবং অন‍্য সাধারণ সম্পাদকেরাও ছিলেন।

বিজেপির সিংহভাগ বিধায়কই প্রথম বার বিধায়ক হয়েছেন। ফলে বিধায়ক হিসাবে তাঁদের কাজ করার অভিজ্ঞতা নেই। অনেকেই বয়সেও বেশ তরুণ। তাঁদের অভিজ্ঞতাও কম। তাই বিধায়কদের জন‍্য এই বিশেষ কর্মশালার আয়োজন করা হচ্ছে। বিজেপি সূত্রে খবর, বিধায়ক হিসাবে কী কী কর্তব‍্য, কতখানি এক্তিয়ার, তা বুঝিয়ে দেওয়া এই কর্মশালার অন‍্যতম লক্ষ‍্য। দল এবং সরকারের মধ্যে যে সীমারেখার কথা মনে রেখে কাজ করতে হবে, সাংগঠনিক বিষয়ে কতখানি এক্তিয়ার থাকবে, বিধায়কের সঙ্গে সংগঠনের তথা দলীয় কর্মীদের সমন্বয় কী ভাবে মসৃণ থাকবে, সে সব বিষয়ে নিজেদের পরিষদীয় দলকে অবহিত করাও এই কর্মশালার উদ্দেশ্য। অনভিজ্ঞতার কারণে কোনও বিজেপি বিধায়কের কাজ আশানুরূপ না-হওয়ার পরিস্থিতি যাতে তৈরি না-হয়, দলীয় নীতি তথা শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ যাতে স্বেচ্ছাচারিতা না-করেন, কেউ যাতে কাজের বিষয়ে দিশাহীন হয়ে না-পড়েন, তা নিশ্চিত করতে চাইছেন বিজেপি নেতৃত্ব। সেই লক্ষ্যেই এই বিশেষ কর্মশালা।

বুধবার দক্ষিণবঙ্গের বিধায়কদের নিয়েও একই কর্মশালা আয়োজিত হবে।

BJP MLA BJP Suvendu Adhikari North Bengal south bengal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy