Advertisement
E-Paper

বিয়ে করছেন ‘সৌমিত্র’-র সুজাতা! বিচ্ছেদের মাস না গড়াতেই সাত পাকের কথা পাকা, স্বামীর নামে রহস্য

জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সৌমিত্রের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা শেষ হয়েছে। তার পর এক মাস হতে না-হতেই দ্বিতীয় বার বিয়ে করছেন সুজাতা। কথাও বললেন আনন্দবাজার অনলাইনের সঙ্গে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪৬
মঙ্গলবার নিজের ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন সুজাতা।

মঙ্গলবার নিজের ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন সুজাতা। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী। তব সৌমিত্রের সঙ্গে দীর্ঘ দিন চলা বিবাহবিচ্ছেদের মামলা গত ১৬ জানুয়ারি শেষ হয়েছে। আইনি কাগজ এসেছে তারও কয়েক দিন পরে। তবে সেই কাগজ হাতে পাওয়ার পর মাস না ঘুরতেই সুজাতা দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসা পাকা করে ফেলেছেন। তবে পাত্রের পরিচয় আপাতত গোপনই রাখতে চাইছেন। প্রাক্‌বিবাহ (প্রি-ওয়েডিং) শুটিংয়ে সিঁথিতে সিঁদুর দিলেও সেটা বিয়ে নয় জানিয়ে সুজাতা আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘আর কয়েকটা দিন অপেক্ষা করুন। তার পরেই সব জানিয়ে দেব।’’

মঙ্গলবার নিজের ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন সুজাতা। সেখানে তাঁকে কনের সাজে দেখা গিয়েছে। পিছনে বাংলাদেশের জনপ্রিয় গানের কলি— ‘তুই আমার জীবন, তুই ছাড়া মরণ...’। এই ভিডিয়ো নিয়েই শুরু হয় জল্পনা। সুজাতাকে আনন্দবাজার অনলাইনের তরফে ফোন করা হলে জানান, সত্যিই তিনি বিয়ে করছেন। একই সঙ্গে বলেন, ‘‘এখন অবশ্য এর বেশি কিছু বলব না।’’ পাত্র কে? প্রশ্ন করতেই সুজাতা বলেন, ‘‘একটু অপেক্ষা করুন না। আর কয়েকটা দিন পরেই সব জানিয়ে দেব। তবে এটা নিশ্চিত থাকুন, তিনি কোনও রাজনীতিক নন।’’ ফেসবুকে পোস্ট করা ভিডিয়ো কি প্রাক্‌বিবাহ শুটিংয়ের অংশ? সুজাতার জবাব, ‘‘ওই রকমই কিছু।’’

প্রসঙ্গত, সৌমিত্রের সঙ্গে সুজাতার বিয়ে হয় ১ জুলাই, ২০১৬ সাল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলত্যাগী সৌমিত্র একটি মামলার প্রেক্ষিতে নির্বাচনী প্রচারে অংশ নিতে দেয়নি আদালত। বিজেপির টিকিটে সৌমিত্রকে জেতানোর মূল কারিগর যে তৎকালীন স্ত্রী সুজাতাই ছিলেন, সে কথা নিজেও স্বীকার করেছেন সৌমিত্র। কিন্তু পরিস্থিতি বদলে যায়। বদলে যায় সম্পর্কের সমীকরণ। ২০২০ সালের ডিসেম্বর মাসে তৃণমূলে যোগ দেন সুজাতা। সঙ্গে সঙ্গে সংবাদমাধ্যমের সামনে সৌমিত্র জানিয়ে দেন, সুজাতার সঙ্গে আর সম্পর্ক রাখবেন না তিনি। এর পরেই আদালতের দ্বারস্থ হয়ে স্ত্রীর সঙ্গে পাকাপাকি ভাবে সম্পর্কচ্ছেদের আবেদন জানান বিজেপি সাংসদ।

সেই মামলা চলতে চলতেই সম্পর্কের আরও অবনতি হয় দু’জনের। সুজাতা সৌমিত্রের বিরুদ্ধে ‘রাসলীলা’ চালানোর অভিযোগও তোলেন। তব সে সব এখন অতীত। সেই প্রসঙ্গে যে তিনি ভুলতে চান তা জানিয়েছেন সুজাতাও। আপাতত বিয়ের পরিকল্পনায় ব্যস্ত সুজাতা অনেক কথাতেও এ বার কাকে বিয়ে করছেন, কবে, কোথায়, কী ভাবে পরিচয় হল সে সব আপাতত রহস্যের মধ্যেই রাখতে চাইছেন।

Sujata Mandal Marriage
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy