Advertisement
E-Paper

রাজ্যে দ্বিতীয় দফার ভোটের প্রচারে মোদী-মমতা-শাহ-অভিষেক। কোহলি বনাম শুভমন। আর কী নজরে দিনভর

জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ০৮:০০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজও পশ্চিমবঙ্গে ভোটপ্রচার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর জোড়া জনসভা রয়েছে। একটি পানিহাটিতে এবং অন্যটি বারুইপুরে।

প্রথম দফার ভোটের পর সরগরম দ্বিতীয় দফার ভোটের প্রচার। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার সভা করবেন হাওড়া ময়দানে। এর পর তিনি ভবানীপুর এবং কলকাতা বন্দর এলাকায় মিছিল ও জনসভা করবেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ফের প্রার্থী হয়েছেন কলকাতা বন্দর কেন্দ্রে। সেই কেন্দ্রেই প্রচার করবেন মমতা। এ ছাড়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওড়া এবং ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে জনসভা করবেন। সঙ্গে ডায়মন্ড হারবার কেন্দ্রে একটি রোড শোর কর্মসূচি রয়েছে তাঁর।

Advertisement

আজও পশ্চিমবঙ্গে ভোটপ্রচার করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তাঁর জোড়া জনসভা রয়েছে। প্রথম সভা বসিরহাটের হিঙ্গলগঞ্জে। সেখান থেকে তিনি চলে যাবেন শ্রীরামপুরে। সেখানে জনসভা করবেন শাহ। তার পরে ব্যারাকপুরে রোড শো করবেন তিনি। আজ তাঁর ভোটপ্রচার সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

তীব্র গরমে হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে ৪০ ডিগ্রির গণ্ডি। তার মধ্যেই স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কালবৈশাখী ঝড়ও হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে গরমের অস্বস্তি জারি থাকবে।

ইরান এবং আমেরিকার দু’সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা আরও বৃদ্ধি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হরমুজ় প্রণালী ঘিরে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইরানকে ধারাবাহিক ভাবে হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প। এ অবস্থায় পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

আইপিএলে আজ বিরাট কোহলিদের সঙ্গে শুভমন গিলদের লড়াই। কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে শুভমনের গুজরাত টাইটান্সের সঙ্গে। আজ জিতলে রাজস্থান রয়্যালসকে টপকে বেঙ্গালুরু দ্বিতীয় স্থানে চলে আসবে। গুজরাত জিতলে তারাও পয়েন্ট তালিকায় উপরে উঠবে। বেঙ্গালুরুতে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

News of the Day Narendra Modi Mamata Banerjee Abhishek Banerjee Amit Shah Weather Today US Iran Royal Challengers Bengaluru Gujarat Titans
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy