E-Paper

প্রয়াত বনানী

বনানী সিপিএমের রাজ্য কমিটি ও কলকাতা জেলা কমিটির প্রাক্তন সদস্য ছিলেন। ছিলেন গণতান্ত্রিক মহিলা সমিতির প্রাক্তন কোষাধ্যক্ষ। মহিলা সমিতির মাসিক মুখপত্র ‘এক সাথে’র সম্পাদনা করেছেন অনেক দিন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ০৭:৪২
প্রয়াত বনানী বিশ্বাস।

প্রয়াত বনানী বিশ্বাস। — ফাইল চিত্র।

প্রয়াত হলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য বনানী বিশ্বাস (৮৭)। পশ্চিমবঙ্গে বামপন্থী রাজনীতিতে বনানী, শ্যামলী গুপ্ত, মালিনী ভট্টাচার্যদের নাম এক সময়ে সুপরিচিত ছিল। বনানী সিপিএমের রাজ্য কমিটি ও কলকাতা জেলা কমিটির প্রাক্তন সদস্য ছিলেন। ছিলেন গণতান্ত্রিক মহিলা সমিতির প্রাক্তন কোষাধ্যক্ষ।

সিপিএম নেত্রী বৃন্দা কারাটের সঙ্গে বনানী বিশ্বাস (বাঁ দিকে)।

সিপিএম নেত্রী বৃন্দা কারাটের সঙ্গে বনানী বিশ্বাস (বাঁ দিকে)। — ফাইল চিত্র।

মহিলা সমিতির মাসিক মুখপত্র ‘এক সাথে’র সম্পাদনা করেছেন অনেক দিন। বেশ কিছু দিন ধরেই চিকিৎসাধীন ছিলেন। কলকাতার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়েছে। বনানীর এক ছেলে আছেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

CPIM

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy