Advertisement
E-Paper

Kolkata Weather: কলকাতায় নিম্নচাপের বৃষ্টির দোসর ঝোড়ো হাওয়া, দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে আরও ২৪ ঘণ্টা

ভারী বৃষ্টির জেরে রাস্তায় জল জমতে পারে বলেও সতর্ক করে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা পরিস্থিতি জেনেই বাইরে বেরনো উচিত।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ০৯:৪২
নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। নিজস্ব চিত্র।

সোমবার থেকে আগামী ২৪ ঘণ্টা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের জেরেই আগামী ১২ ঘণ্টা ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে। পরবর্তী ১২ ঘণ্টায় হাওয়ার গতি কিছুটা কমলেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে মৌসম ভবন।

বৃষ্টিতে শহর আবার জলমগ্ন হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। দুর্ঘটনা আর ভোগান্তি এড়াতে আগামী ২৪ ঘণ্টা বাড়ি ছেড়ে বেরনোর আগে শহরের মানুষ যেন রাস্তাঘাটের পরিস্থিতির আগাম খবর নিয়ে নেন, তা-ও জানিয়েছে।

সোমবার সকালেই এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করে হাওয়া অফিস। তাতে জানানো হয়েছে সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত গত ৬ ঘণ্টায় বঙ্গোপসাগরের নিম্নচাপ আরও ঘনীভূত হয়েছে। ঘণ্টায় ৫ কিলোমিটার গতিবেগে বঙ্গোপসাগরের উত্তর এবং উত্তরপূর্ব উপকূলের দিকে তা এগিয়ে এসেছে অনেকটাই।

নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Weather Update kolkata weather
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy