Advertisement
E-Paper

Monsoon in west bengal: দু’তিন দিনের মধ্যেই উত্তরবঙ্গে ঢুকতে পারে বর্ষা, তবে এখনই স্বস্তির বার্তা নেই দক্ষিণবঙ্গে

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মঙ্গল থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২২ ১৪:৪৯
ফাইল ছবি

ফাইল ছবি

সময়ের আগেই রাজ্যে ঢুকে পড়বে বর্ষা। দু’তিন দিনের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে বলে জানিয়েছে দিল্লির মৌসম ভবন। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস।

স্বাভাবিক ভাবে জুনের ৭-৮ তারিখ নাগাদ উত্তরবঙ্গে বর্ষা ঢোকার কথা। কিন্তু তার আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর হাত ধরে রাজ্যে বর্ষা ঢুকে পড়ছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মঙ্গল থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে আপাতত স্বস্তির বার্তা দিচ্ছে না হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মঙ্গলবার বিকালের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে তাতেও স্বস্তি মিলবে না। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Weather Update
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy