Advertisement
E-Paper

BJP: ২১-এর স্মৃতি ভুলে ২২ সালের ২২ কমিটি গড়ল বঙ্গ বিজেপি, দায়িত্বে পদ হারানোরাও

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী পেলেন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব। রাজ্যের প্রাক্তন সাধারণ সম্পাদক রথিন্দ্র বসু এলেন সদস্য সংগ্রহ কমিটির মাথায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২২ ১৫:৩৬
নতুন কমিটিতে অনেক পুরনো মুখও।

নতুন কমিটিতে অনেক পুরনো মুখও। ফাইল চিত্র

২০২১ সালে মহারণ ছিল বিজেপি-র। নীলবাড়ি নবান্ন দখলের লক্ষ্যে নানা রকমের কমিটি গড়েছিলেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্বপ্নপূরণ হয়নি। এর পরে রাজ্য সভাপতিও বদল হয়। দায়িত্ব পাওয়ার পরে পরেই পুরনো সব কমিটি ভেঙে দেন সুকান্ত মজুমদার। নতুন করে গড়লেন শনিবার। আর তাতে জায়গা পেলেন মাস কয়েক আগে পদ হারানো অনেকে।

সুকান্তর নতুন রাজ্য কমিটি ঘোষণার পরে জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসুদের সঙ্গে বাদ গিয়েছিলেন প্রাক্তন সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়ও। তবে তিনি বিদ্রোহীর গোষ্ঠীতে নাম লেখাননি। এ বার সুকান্তর তৈরি দলের তহবিল সংগ্রহ কমিটির প্রধানের দায়িত্ব পেলেন প্রতাপ। রাজ্য পদাধিকারী কমিটি থেকে বাদ যাওয়া তুষার মুখোপাধ্যায়, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, সাওয়ার ধনধনিয়ারাও পেলেন আলাদা আলাদা কমিটির দায়িত্ব। সেই সঙ্গে এখন কোনও সাংগঠনিক দায়িত্বে না থাকা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী পেলেন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব। রাজ্যের প্রাক্তন সাধারণ সম্পাদক রথিন্দ্র বসু এলেন সদস্য সংগ্রহ কমিটির মাথায়।

এ বার একটি নতুন কমিটিও তৈরি করেছে রাজ্য বিজেপি। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নামের সেই কমিটির মাথায় রয়েছেন রজত ভরদ্বাজ মুখোপাধ্যায়। সঙ্গে রয়েছেন গত বিধানসভা নির্বাচনের সময়ে অনাবাসী বাঙালিদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বড় ভূমিকা নেওয়া যুধাজিত সেন মজুমদার। শনিবার ঘোষিত কমিটিতে সাংসদ জগন্নাথ সরকার, জ্য়োতির্ময় সিংহ মাহাত থেকে বিধায়ক মিহির গোস্বামীরাও জায়গা পেয়েছেন।

BJP Sukanta Majumdar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy