E-Paper

পরিদর্শনে গিয়ে খাল সংস্কার নিয়ে অভিযোগ শুনলেন অগ্নিমিত্রা

সোমবার বিধাননগর পুরসভা এলাকায় খাল পরিদর্শন করেছিলেন অগ্নিমিত্রা। এ দিন পূজালি লকগেট, চড়িয়াল খাল, গরফার একটি খাল ও চৌবাগা খাল পরিদর্শন করেন তিনি। জোয়ার, ভাটার সময়ে পূজালি লকগেটের গেট যাতে ঠিক সময়ে খোলে ও বন্ধ হয়, সে দিকে কর্মীদের নজর দিতে বলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ০৭:৪৮
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। —ফাইল চিত্র।

শহরে আসন্ন বর্ষার মোকাবিলায় সেচ দফতর ও কলকাতা পুরসভাকেসমন্বয় রেখে কাজ করতে নির্দেশ দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার মন্ত্রী কলকাতায় একাধিক খাল পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে। এ দিন মন্ত্রী প্রথমে পূজালি লকগেটে যান। সেখানে স্থানীয় বাসিন্দারা তাঁর কাছে অভিযোগ করেন, খালের সংস্কার হয় না, কর্মীরাও কেউ আসেন না। বাসিন্দাদের এই অভিযোগ শুনে মন্ত্রী সেচ দফতরের সংশ্লিষ্ট কর্মীকে সময় মতো কাজে যোগ দিতে নির্দেশ দেন। এর পরে তিনি ফোনে ঊর্ধ্বতন আধিকারিককে নির্দেশ দিয়ে বলেন,‘‘কেউ কাজ না করলে সুন্দরবনে পাঠিয়ে দিন।অফিসের সময়ে ঠিক মতো কাজ করতে হবে।’’

সোমবার বিধাননগর পুরসভা এলাকায় খাল পরিদর্শন করেছিলেন অগ্নিমিত্রা। এ দিন পূজালি লকগেট, চড়িয়াল খাল, গরফার একটি খাল ও চৌবাগা খাল পরিদর্শন করেন তিনি। জোয়ার, ভাটার সময়ে পূজালি লকগেটের গেট যাতে ঠিক সময়ে খোলে ও বন্ধ হয়, সে দিকে কর্মীদের নজর দিতে বলেন তিনি।

এ দিন মন্ত্রী হেস্টিংসে গঙ্গা ও আদিগঙ্গার সংযোগস্থলে যান। তাঁর অভিযোগ, ১৫ বছর ধরে আদিগঙ্গায় লকগেট তৈরি হয়নি। কালীঘাট সংলগ্ন যে সব ওয়ার্ড বর্ষায় জলমগ্ন হয়, সেই সব এলাকায় পুকুরের তালিকা তৈরি করতে নির্দেশ দেন তিনি। এ দিন চৌবাগা খাল পরিদর্শনে গিয়ে খালপাড়ের আশপাশে জমা আবর্জনা দ্রুত সরিয়ে ফেলতে কলকাতা পুরসভা ও সেচ দফতরকে তিনি নির্দেশ দেন। আধিকারিকদের কাছ থেকে ওই সব এলাকার ছবিও চেয়ে নেন মন্ত্রী। সেখানে একটি প্রস্তাবিত পাম্প হাউসের বিষয়ে খোঁজখবর নেন অগ্নিমিত্রা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Agnimitra Paul West Bengal government Water Logging canal renovation

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy