দিদির ১৫ বছর রাজত্বে মন্ত্রিসভায় প্রতিভার এতই আকাল যে, মাথা ঢাকতে পা উদোম হয়ে যায়। কৃতী মন্ত্রীদের তালিকা তৈরি করাটা সাংবাদিকতার সব থেকে দুরূহ অ্যাসাইনমেন্ট। বিভিন্ন আমলার সঙ্গে কথা বলে আনন্দবাজার ডট কম একটা তালিকা বানিয়েছে। পছন্দগুলি বিতর্কিত হবে।
ছ’জনের নাম আমরা দু’ভাগে ভাগ করেছি। প্রথম দু’জন যে কোনও দলে চান্স পাবেন। বাকি চার জন হয়তো আইপিএল টিমে সুযোগ পাবেন না, কিন্তু সতীর্থদের তুলনায় বেশি উজ্জ্বল।
দিদির মন্ত্রিসভার মান এতই নিচু ছিল যে, বাকিরা আইপিএলের রিজার্ভ বেঞ্চেও চান্স পেতেন না। তবু যদি লিস্ট বানাতে হয়, তবে আসবেন এঁরা: