Advertisement
E-Paper

দাম বাড়ছে সোনার, ফের বাড়ছে পাচারও

মাঝে সোনার দাম কমায় কমেছিল পাচারের প্রবণতাও। তবে সোনার দাম ফের বাড়তেই বাড়ছে পাচার। শনিবার তিন কিলোর পরে রবিবার চার কিলো সোনা উদ্ধার করেছে কলকাতা বিমানবন্দরের শুল্ক দফতর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ০৩:১৯

মাঝে সোনার দাম কমায় কমেছিল পাচারের প্রবণতাও। তবে সোনার দাম ফের বাড়তেই বাড়ছে পাচার। শনিবার তিন কিলোর পরে রবিবার চার কিলো সোনা উদ্ধার করেছে কলকাতা বিমানবন্দরের শুল্ক দফতর। পাচারে বিমানের সাফাইকর্মীদের যোগ রয়েছে বলে সন্দেহ করছে শুল্ক দফতর।

সূত্রের খবর, শনিবার ১০ গ্রাম সোনার দাম ছিল ২৭,২০০ টাকা। রবিবার বেড়ে তা ২৭,৫০০ টাকা। ওই দু’দিনে কলকাতা বিমানবন্দরে সব মিলিয়ে ১ কোটি ৮২ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার সোনা নিয়ে ধরা পড়ে নেপালের যুবক অশোক অধিকারী। তার কোমরের বেল্টে খাপ বানিয়ে সেখানে ৩টি সোনার বার লুকিয়ে রাখা ছিল। রবিবার ভোরে সোনা মিলেছে তাইল্যান্ডের বিমানের শৌচালয়ের ভিতরে। শুল্ক দফতর সূত্রে খবর, প্রায় একশো শতাংশ ক্ষেত্রেই কলকাতায় সোনা পাচার হচ্ছে ব্যাঙ্কক থেকে। এ দিনও ব্যতিক্রম হয়নি। ভারতীয় যে বিমান সংস্থাগুলি কলকাতা থেকে ব্যাঙ্ককে উড়ান চালায়, এত দিন মূলত সেই ইন্ডিগো, স্পাইসজেটের বিমানের শৌচালয়ে বা আসনের তলায় সোনা লুকিয়ে রাখার ঘটনা ঘটেছে। কারণ, তাদের যে বিমান ব্যাঙ্কক থেকে কলকাতায় আসে, সেই বিমানই পরে মুম্বই বা দিল্লি উড়ে যায়। সোনা বিমানের ভিতরে লুকিয়ে রাখলে পরে দলের কেউ যাত্রী সেজে উঠে সোনা নিয়ে নেমে যেতে পারে।

এক শুল্ক অফিসারের কথায়, ‘‘সম্প্রতি আমরা নিয়মিত ইন্ডিগো বা স্পাইসজেটের বিমান ব্যাঙ্কক থেকে আসার পরে তল্লাশি করছিলাম। সোনা পাওয়াও গিয়েছে।’’ কিন্তু, রবিবার সোনা মেলে তাই বিমান সংস্থার বিমানে। বিমানটি কলকাতায় যাত্রীদের নামিয়ে ফের ব্যাঙ্কক ফিরে যায়। সেখানে ইন্ডিগো-স্পাইসের বিমানের মতো সোনা পরবর্তী উড়ানের যাত্রীর পক্ষে নামিয়ে নেওয়া সম্ভব নয়। ফলে এ বার সন্দেহ গিয়ে পড়েছে সাফাইকর্মীদের দিকে। রবিবার তাই বিমান সংস্থার ওই সব সাফাইকর্মীকে জেরা করেন শুল্ক অফিসারেরা।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy