Advertisement
E-Paper

Kabul: নিকাব-ফতোয়া মানতে নারাজ ছাত্রীরা, কাবুলে বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাসরুম ফাঁকা

তালিবান নির্দেশ দেয়, মেয়েদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেতে গেলে আবায়া ও নিকাব পরতে হবে। এই নির্দেশেরই প্রতিবাদ করেছেন ছাত্রছাত্রীরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১ ১১:৩৮
তালিবানের নির্দেশ, মেয়েদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেতে গেলে আবায়া ও নিকাব পরতে হবে

তালিবানের নির্দেশ, মেয়েদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেতে গেলে আবায়া ও নিকাব পরতে হবে ছবি সৌজন্যে রয়টার্স।

কাবুলে খুলেছে বিশ্ববিদ্যালয়। কিন্তু নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই দেখা গেল ক্লাসরুম প্রায় ফাঁকা। ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক, কেউই আসছেন না। কারণ, মেয়েদের উপর জারি হওয়া তালিবানি ফতোয়া। বিশ্ববিদ্যালয়ে যেতে হলে ছাত্রীদের যে নিয়ম মানার নির্দেশ দিয়েছে তালিবান, তারই প্রতিবাদ করছেন তাঁরা।
দ্বিতীয় বারের জন্য কাবুলের দখল নেওয়ার পরে তালিবান জানিয়েছিল, মেয়েদের স্বাধীনতায় তারা হস্তক্ষেপ করবে না। মেয়েরা চাইলে স্কুল-কলেজে যেতে পারে। তবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে গেলে মেয়েদের হিজাব পরতে হবে। ছেলেদের থেকে তাদের আলাদা বসার ব্যবস্থা করতে হবে বলেও জানানো হয়। সেই নিয়ম মেনে নিতে রাজি ছিলেন আফগান মেয়েরা। কিন্তু পরবর্তীকালে তালিবান নির্দেশ দেয়, মেয়েদের কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেতে গেলে আবায়া ও নিকাব পরতে হবে। এই নির্দেশেরই প্রতিবাদ করেছেন ছাত্রছাত্রীরা।

কাবুলের ঘারজিস্তান বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর নুর আলি রহমানি সংবাদ সংস্থা এএফপি-কে বলেন, ‘‘আমাদের ছাত্রছাত্রীরা তালিবানের নির্দেশ মানতে রাজি নয়। তারা হিজাব পরতে রাজি, কিন্তু নিকাব পরবে না। তাই তারা আসছে না। অধ্যাপকদেরও একই সিদ্ধান্ত। সেই কারণে আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে বাধ্য হয়েছি।’’ নুর জানান, তাঁরা তালিবানের মুখপাত্রকে বলেছেন যে এই নিয়মের সঙ্গে ইসলামের কোনও সম্পর্ক নেই। নির্দেশ প্রত্যাহার করারও প্রস্তাব দিয়েছেন তাঁরা। কিন্তু তালিবান তাতে রাজি হয়নি।

Taliban 2.0 Kabul Afghanistan Crisis
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy