‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’-এর পাশাপাশি পহেলগাঁও হত্যাকাণ্ডে নাম জড়িয়েছে পাক জঙ্গিগোষ্ঠী লশকর-এ-ত্যায়বার প্রতিষ্ঠাতা-প্রধান হাফিজ় সইদের। এই পরিস্থিতিতে লাহৌরবাসী হাফিজের নিরাপত্তা আঁটসাঁট করতে পাক সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই এবং লশকর বাহিনী সক্রিয় হয়েছে বলে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি।
লাহৌরের মহল্লা জ়োহর টাউন এলাকায় হাফিজ়ের বাসস্থান এবং তাঁর সঙ্গীদের গতিবিধি নিয়ে সম্প্রতি কয়েকটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এসেছিল (আনন্দবাজার অনলাইন তার সত্যতা যাচাই করেনি)। তার পরেই লশকর প্রধানের বাড়ির চার কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে উচ্চ রেজ়োলিউশনের সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ এবং আধাসেনার পাশাপাশি সশস্ত্র লশকর বাহিনীকেও দেখা গিয়েছে এলাকায়। চলছে ড্রোন নজরদারিও।
লশকরের ‘ছায়া সংগঠন’ ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) প্রথমে ২২ জুলাই পহেলগাঁও কাণ্ডের দায় স্বীকার করলেও পরে তা অস্বীকার করে। কিন্তু সাম্প্রতিক কালে লশকর-সহ ভারতবিরোধী বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর বেশ কয়েক জন নেতা পাকিস্তানে গুপ্তহত্যার শিকার হয়েছেন। রহস্যজনক মৃত্যুও হয়েছে কয়েক জনের। এই পরিস্থিতিতে হাফিজ়ের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না পাক সেনা।
ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, জম্মু-কাশ্মীরে কাজ চালানো ছায়া সংগঠনগুলিকে সন্ত্রাসবাদী আদর্শে দীক্ষিত করাই কেবল নয়, সীমান্তের ও পার থেকে পরিকাঠামো এবং প্রযুক্তিগত সাহায্যও জোগান হাফিজ়। ওই সূত্রের খবর, এই বিষয়ে হাফিজ়কে সাহায্য করে থাকেন লশকরে তাঁর ‘ডেপুটি’ সইফুল্লা কাসুরি। এখনও কাসুরির কোনও খোঁজ মেলেনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা