Advertisement
E-Paper

পুরু বরফের নীচে চাপা পড়ে মরতে বসেছিলেন পর্যটক! তুষার খুঁড়ে বাঁচালেন স্কিয়াররা, উদ্ধারের ভিডিয়ো ভাইরাল

কারসন শ্মিট এবং তাঁর সঙ্গী ক্যালিফোর্নিয়ার একটি রিসর্টে স্কিইং করছিলেন। ঠিক তখনই তারা লক্ষ করেন, দূরে একটি স্কি-এর তীক্ষ্ম ডগা তুষার থেকে বেরিয়ে এসেছে। কিছু একটা সমস্যা হয়েছে বুঝতে পেরে তাঁরা দ্রুত ঘটনাস্থলের দিকে যান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কয়েক ইঞ্চি পুরু তুষারের নীচে চাপা পড়া এক ব্যক্তিতে উদ্ধার করে প্রাণ বাঁচালেন দুই স্কিয়ার। ক্যালিফোর্নিয়ার ‘প্যালিসেডস তাহো স্কি রিসর্টে’ গভীর তুষারের নীচে চাপা পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করেন তাঁরা। ১৮ ফেব্রুয়ারি ঘটেছিল ঘটনাটি। উদ্ধারকারীদের মধ্যে এক জন ঘটনার ফুটেজটি শেয়ার করেছিলেন। নাটকীয় উদ্ধারপর্বের সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদ প্রতিবেদন অনুযায়ী উদ্ধার অভিযানটি পরিচালনা করেছিলেন কারসন শ্মিট। তিনি এবং তাঁর সঙ্গী রিসর্টে স্কিইং করছিলেন। ঠিক তখনই তাঁরা লক্ষ করেন একটি স্কি-এর তীক্ষ্ম ডগা বরফের নীচ থেকে বেরিয়ে এসেছে। কিছু একটা সমস্যা হয়েছে বুঝতে পেরে তাঁরা দ্রুত ঘটনাস্থলের দিকে যান। বিপদ আঁচ করে দু’জনে উন্মত্তের মতো বরফ খুঁড়তে শুরু করেন। কিছু ক্ষণ পরে, তাঁরা বরফের স্তূপে চাপা পড়া এক ব্যক্তিকে খুঁজে পান। তুষারের নীচে সম্পূর্ণ চাপা পড়ে দমবন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হয়েছিল তাঁর। উদ্ধারের পর দেখা যায় যে তাঁর হৃৎপিণ্ড তখনও ধুকপুক করছে।

স্মিট তাঁর ইনস্টাগ্রাম থেকে পোস্ট করে ঘটনাটি বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা করেছেন। ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ২৫ হাজারের বেশি মানুষ লাইক দিয়েছেন তাতে। স্কিইং করতে গিয়ে যে ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে হতে পারে তার জ্বলজ্যান্ত উদাহরণ হল এই ঘটনাটি। ভারী তুষারপাতের মধ্যে নিয়মিত স্কিইং করলেও কী ভাবে কয়েক সেকেন্ডের মধ্যে জীবন বিপন্ন হতে পারে তা প্রমাণ করে দিয়েছে ঘটনাটি। ভিডিয়োটি দেখে নেটাগরিকেরা জানিয়েছেন, ঠিক সেই মুহূর্তে স্কিয়াররা যদি থামতে না পারতেন, তা হলে দুর্ঘটনার কবলে পড়া অন্য স্কিয়ারের পরিণতি মারাত্মক হতে পারত।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy