Advertisement
E-Paper

টুকরো খবর

এক মাসও পেরোয়নি খুন হয়েছেন ব্লগার অনন্তবিজয় দাস। ফের একই ভাবে কুপিয়ে মারার হুমকি পেয়েছেন বাংলাদেশের আর এক ব্লগার। অনন্য আজাদ নামে ওই ব্যক্তির নাম মৌলবাদী জঙ্গিদের খতম তালিকায় রয়েছে বলে দাবি তাঁর। এর আগে জঙ্গিরা অনন্যর বাবার উপরেও হামলা চালিয়েছে। অভিজিৎ-ওয়াশিকুর-অনন্তর পরিণতির কথা ভেবে অনন্য আপাতত লেখা বন্ধ রেখেছেন।

শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০২:২০

আরও এক বাংলাদেশি ব্লগারকে খুনের হুমকি

সংবাদ সংস্থা • ঢাকা

এক মাসও পেরোয়নি খুন হয়েছেন ব্লগার অনন্তবিজয় দাস। ফের একই ভাবে কুপিয়ে মারার হুমকি পেয়েছেন বাংলাদেশের আর এক ব্লগার। অনন্য আজাদ নামে ওই ব্যক্তির নাম মৌলবাদী জঙ্গিদের খতম তালিকায় রয়েছে বলে দাবি তাঁর। এর আগে জঙ্গিরা অনন্যর বাবার উপরেও হামলা চালিয়েছে। অভিজিৎ-ওয়াশিকুর-অনন্তর পরিণতির কথা ভেবে অনন্য আপাতত লেখা বন্ধ রেখেছেন। বলেছেন, ‘‘পরিচিতরা সবাই সেটাই করতে বলেছে।’’ এ মাসে অনন্ত খুন হওয়ার পরে গত সপ্তাহে ফেসবুকে হুমকি-মেসেজ পেয়েছেন অনন্য। তাতে লেখা, ‘‘এর পরে আপনি। সতর্ক থাকুন।’’ এর পর থেকে ব্লগে লেখা বন্ধ করে দিয়েছেন অনন্য। বেশির ভাগ সময় বাড়িতেই থাকার চেষ্টা করছেন। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ছোট গোষ্ঠীর মধ্যে নিজের যুক্তিবাদী মতামত জানিয়ে চলেছেন অনন্য। একেবারে চুপ করে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy