Advertisement
E-Paper

অরুণাচল লাগোয়া তিব্বতের প্রত্যন্ত অঞ্চলে বুলেট ট্রেন চালাল চিন

তিব্বত প্রদেশের রাজধানী লাসা এবং সীমান্তবর্তী শহর লিনঝিকে এই রেল লাইন যুক্ত করেছে। রেলপথের বেশিরভাগই প্রত্যন্ত এলাকা দিয়ে গিয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ১৬:০১
তিব্বতে বুলেট ট্রেন

তিব্বতে বুলেট ট্রেন সংগৃহীত ছবি

ভারতের অরুণাচল প্রদেশের কাছে তিব্বতের প্রত্যন্ত হিমালয় অঞ্চলে বুলেট ট্রেন চালানো শুরু করল চিন। শুক্রবার সকালেই বুলেট চালানো হয়। তিব্বত প্রদেশের রাজধানী লাসা এবং সীমান্তবর্তী শহর লিনঝিকে এই রেল লাইন যুক্ত করেছে। এই লিনঝি নিয়েই বিতর্ক রয়েছে। অরুণাচল সীমান্তের খুব কাছে লিনঝি। ৪৩৫.৫ কিলোমিটার এই রেলপথের বেশিরভাগই প্রত্যন্ত এলাকার মধ্য দিয়ে গিয়েছে। আগামী ১ জুলাই চিনের কমিউনিস্ট পার্টির একশো বছর পূর্তি। তার আগেই শুক্রবার এই রেলপথের সূচনা করে কী ভারতকে বড় বার্তা দিল বেজিং?

কিংহাই-তিব্বত রেলপথের পর সিচুয়ান-তিব্বত রেলপথ হল তিব্বতের দ্বিতীয় রেলপথ। এটি বিশ্বের ভূ-তাত্ত্বিকভাবে অন্যতম সক্রিয় অঞ্চল কিংহাই-তিব্বত মালভূমির দক্ষিণ-পূর্ব দিক দিয়ে গিয়েছে।

নভেম্বর মাসে, চিনের রাষ্ট্রপতি শি চিনফিং তিব্বতের সিচুয়ান প্রদেশ এবং লিনঝির মধ্যে এই রেল প্রকল্পের নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, এই নতুন রেলপথ সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে বড় ভূমিকা নেবে।

China Arunachal Pradesh Tibet Bullet Train Bullet Train Project
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy