Advertisement
E-Paper

প্লাস্টিক ব্যাগে রান্নার গ্যাস? আর্থিক সঙ্কটে জেরবার পাকিস্তানে ‘বিপদের ছবি’

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্লাস্টিকের ব্যাগের রান্নার গ্যাস ভরার দৃশ্য ধরা পড়েছে খাইবার পাখতুনখোয়ায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ১৮:২৯
এ ভাবেই প্লাস্টিকের ব্যাগে রান্নার গ্যাস ভরা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ছবি: সংগৃহীত।

এ ভাবেই প্লাস্টিকের ব্যাগে রান্নার গ্যাস ভরা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ছবি: সংগৃহীত।

আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা পাকিস্তান থেকে উঠে এল ভয়ানক দৃশ্য। সিলিন্ডারের অভাবে প্লাস্টিকের ব্যাগেই রান্নার গ্যাস ভরে বিক্রি করা হচ্ছে সেখানে। সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বিশাল বড় প্লাস্টিকের ব্যাগে ভরা হচ্ছে রান্নার গ্যাস। আর সেই প্লাস্টিকের ব্যাগেই গ্যাস নিয়ে যাচ্ছেন গ্রাহকরা! যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্লাস্টিকের ব্যাগের রান্নার গ্যাস ভরার দৃশ্য ধরা পড়েছে খাইবার পাখতুনখোয়ায়। এই প্রদেশের কারাক জেলায় ২০০৭ সাল থেকে রান্নার গ্যাস দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। গত দু’বছর ধরে গ্যাসের পাইপলাইন খারাপ থাকার জন্য হাঙ্গু শহরে বাসিন্দারা রান্নার গ্যাস থেকে বঞ্চিত। তার মধ্যেই খাইবার পাখতুনখোয়া থেকে এই দৃশ্য প্রকাশ্যে আসায় অনেকেই শিউরে উঠছেন।

কম্প্রেসরের মাধ্যমে প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরছেন বিক্রেতারা। প্লাস্টিকের ব্যাগগুলি বিশেষ ভাবে তৈরি। তাতে নজ়ল এবং ভাল্‌ভ লাগানো রয়েছে। এক একটি ব্যাগে ৩-৪ কেজি গ্যাস ভরা হয়। সেই গ্যাস ভরতে এক ঘণ্টা সময় লাগছে বলে ওই প্রতিবেদনগুলিতে দাবি করা হয়েছে। তবে এ ভাবে সিলিন্ডারের বদলে প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরার প্রক্রিয়া কতটা বিপজ্জনক তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, গ্যাসভর্তি ওই প্লাস্টিকের ব্যাগগুলি এক একটি শক্তিশালী বোমার সমান।

cooking gas Pakistan plastic bag
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy