E-Paper

কৃপাণে নিষেধাজ্ঞা: ধর্মীয় ভাবাবেগে আঘাতের নালিশ

গত ডিসেম্বরে একটি ছোরা দিয়ে ১৮ বছর বয়সি হেনরি নওয়াককে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে বছর তেইশের বিক্রম দিগওয়ার বিরুদ্ধে। এই ঘটনায় গত বৃহস্পতিবার সাদাম্পটন ক্রাউন আদালত ওই যুবককে দোষী সাব্যস্ত করেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ০৯:২৯

— প্রতীকী চিত্র।

কৃপাণ রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার দাবি উঠল ব্রিটেনে। গত বছর ডিসেম্বরে এক শিখ যুবক কৃপাণ দিয়ে অন্য এক যুবকে কুপিয়ে খুন করার পরে এই দাবি করছে এখানকার বিভিন্ন রাজনৈতিক দল। তবে এই সিদ্ধান্ত ঘিরে শিখ সম্প্রদায়ের মধ্যে প্রবল প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এক জন অপরাধীর জন্য গোটা সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ এনেছে তারা।

গত ডিসেম্বরে একটি ছোরা দিয়ে ১৮ বছর বয়সি হেনরি নওয়াককে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে বছর তেইশের বিক্রম দিগওয়ার বিরুদ্ধে। এই ঘটনায় গত বৃহস্পতিবার সাদাম্পটন ক্রাউন আদালত ওই যুবককে দোষী সাব্যস্ত করেছে। অপরাধীকে সাহায্য করার জন্য তাঁর মা, ৫৩ বছর বয়সি কিরণ কৌরকেও দোষী সাব্যস্ত করেছে আদালত।

বিচার চলাকালীন বিক্রম খুনের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি আত্মরক্ষার তাগিদেই কৃপাণ সঙ্গে রেখেছিলেন। মামলার কেন্দ্রবিন্দুতে চলে আসে কৃপাণ। রিস্টোর ব্রিটেন পার্টির মতো কট্টর ডানপন্থী দলগুলি এর পরেই কৃপাণ নিষিদ্ধ করার আহ্বান জানায়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Sikh UK

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy