Advertisement
E-Paper

নেপালে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান, উদ্ধার বেশ কয়েকটি দেহ, বহু মৃত্যুর আশঙ্কা

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। কাস্কি জেলার কাছে সেটি ভেঙে পড়ে। কারও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ, বলছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১২:২৩
এখানেই ভেঙে পড়ে বিমানটি। বিমান ভেঙে পড়ার পর আগুন ধরে যায়। ছবি: টুইটার

এখানেই ভেঙে পড়ে বিমানটি। বিমান ভেঙে পড়ার পর আগুন ধরে যায়। ছবি: টুইটার

নেপালে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান। রবিবার পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ আসনের বিমানটি ভেঙে পড়ে। শুরু হয়েছে উদ্ধারকাজ। বিমানটিতে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিলেন।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। কাস্কি জেলার কাছে সেটি ভেঙে পড়ে। টেক অফের ২০ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি।

বেশ কয়েক জন যাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। বিমান সংস্থার মুখপাত্র সুদর্শন বারতৌলা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘‘কেন বিমানটি ভেঙে পড়ল, জানি না। কেউ জীবিত রয়েছেন কি না, তা-ও বলতে পারছি না। ভেঙে পড়া মাত্রই বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধারকার্য শুরু হয়েছে। আগুন নেভানোরও কাজ চলছে।’’ স্থানীয় সূত্রে খবর, কারও বেঁচে থাকার আশা ক্ষীণ।

Plane Crash Death plane accident Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy