ইরানে ক্ষমতার পালাবদল ইজ়রায়েলের লক্ষ্য বলে সোমবার জানিয়েছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই বার্তা দিয়েছেন ইতিমধ্যেই। কিন্তু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর মতে, এমন পদক্ষেপ হবে ‘কৌশলগত ভুল’।
ইরানের বিরুদ্ধে তেল আভিভের ‘অপারেশন রাইজ়িং লায়ন’ শুরুর পঞ্চম দিনে মাক্রোঁ বলেন, ‘‘যাঁরা মনে করেন, বাইরে থেকে বোমা ফেলে কোনও দেশকে জোর করে মুক্ত করা যায়, তাঁরা বরাবরই ভুল করে এসেছেন।’’ সরাসরি কোনও উদাহরণ না দিলেও এ ক্ষেত্রে অতীতে ইরাক এবং আফগানিস্তানের মাটিতে আমেরিকার ব্যর্থ সামরিক অভিযানের প্রসঙ্গ টেনেই কানাডায় জি৭ শীর্ষসম্মলনে খোঁচা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যেই জানিয়েছেন, ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ান নন, তাঁর নিশানায় যে শিয়া মুসলিম রাষ্ট্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। কারণ, তেহরানে ক্ষমতার আসল ‘চাবি’ রয়েছে তাঁর হাতেই। ট্রাম্পও মঙ্গলবার খামেনেইকে আত্মসমর্পণের বার্তা দিয়েছেন। কিন্তু মাক্রোঁ মনে করেই তেল আভিভ-তেহরান যুদ্ধবিরতি কার্যকরের দিকেই আপাতত ট্রাম্পের মনোনিবেশ করা উচিত। তড়িঘড়ি জি৭ শীর্ষবৈঠকের মাঝপথে ট্রাম্পের প্রস্থানকেও ‘ভুল’ বলেছেন মাক্রোঁ। যদিও ফরাসি প্রেসিডেন্টের মত আদৌ মানতে চাননি ট্রাম্প। বরং তাঁর দাবি, মাক্রোঁ বরাবরই পরিস্থিতির ভুল ব্যাখ্যা করেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য