Advertisement
E-Paper

Fire: দাউদাউ করে জ্বলছে ঘর, জানলা ধরে ঝুলে প্রাণে বাঁচল দুই কিশোরী, প্রকাশ্যে ভিডিয়ো

জানলার কিছুটা দূরে বহুতলের গা বেয়ে নেমে আসা পাইপটিকে ধরে প্রাণে বাঁচার চেষ্টা করছিল এক কিশোরী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ১৬:৪০
প্রাণে বাঁচার মরিয়া চেষ্টা কিশোরীদের। ছবি সৌজন্য টুইটার।

প্রাণে বাঁচার মরিয়া চেষ্টা কিশোরীদের। ছবি সৌজন্য টুইটার।

একটি বহুতলের পাঁচতলা থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছিল। হঠাৎই দেখা গেল জানলা ধরে এক কিশোরী ঝুলছে। প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। জানলার কিছুটা দূরে বহুতলের গা বেয়ে নেমে আসা পাইপটিকে ধরার চেষ্টা করছিল সে। কিছু ক্ষণ ঝুলে থাকার পর পাইপটিকে ধরে ফেলে।

এর পরই আরও এক কিশোরীকে ওই জানলা থেকে বেরোতে দেখা যায়। তাকে বাঁচাতে প্রথম জন হাত বাড়ায়। শেষমেশ ওই কিশোরীও পাইপ ধরতে সমর্থ হয়। দু’জনে বেরিয়ে আসতেই আগুনের বিশাল হলকা জানলা দিয়ে বেরিয়ে আসে। কোনওক্রমে দুই কিশোরী সেই আগুন থেকে নিজেদের প্রাণ বাঁচায়।

তত ক্ষণে বহুতলের নীচে উদ্ধারকারী এবং দমকল কর্মীরা এসে হাজির হয়েছেন। তাঁরা ওই দুই কিশোরীকে উদ্ধার করেন। অগ্নিকাণ্ডের ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কে।

New York Fire Viral video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy