Advertisement
E-Paper

‘কোনও আলোচনা নয়, সরাসরি হামলা চালান’! ভিডিয়োবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আর্জি জানিয়ে আত্মঘাতী ইরানের যুবক

প্রসঙ্গত, ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে দেশ জুড়ে। প্রতিবাদীদের থামাতে তাঁদের উপর গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। কয়েক হাজার প্রতিবাদীর মৃত্যু হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৭
(বাঁ দিকে) ইরানের যুবক পৌরিয়া হামিদি। (ডান দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

(বাঁ দিকে) ইরানের যুবক পৌরিয়া হামিদি। (ডান দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

আলোচনা করে কোনও লাভ নেই। সরাসরি ইরানে হামলা চালান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভিডিয়োবার্তায় আর্জি জানিয়ে আত্মঘাতী হলেন ইরানের এক যুবক। সে দেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আত্মঘাতী ওই যুবকের নাম পৌরিয়া হামিদি। ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ইরানের সঙ্গে যেন কোনও সমঝোতা না করে আমেরিকা (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। এর পরই হামিদি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘‘কোনও আলোচনা বা সমঝোতা নয়, সরাসরি হামলা চালান ইরানে।’’

ট্রাম্পকে উদ্দেশ করে হামিদি আরও বলেন, ‘‘আপনার কাছে যখন এই ভিডিয়ো পৌঁছোবে, তখন হয়তো এই দুনিয়ায় আমি থাকব না।’’ ইরানের সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, বুশেহরের বাসিন্দা হামিদি। তাঁর দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের হাত থেকে ইরানিদের মুক্তি দেওয়ার জন্যও আমেরিকার কাছে আর্জি জানিয়েছেন হামিদি। তিনি বলেন, ‘‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইজ়রায়েল-প্যালেস্টাইনের যুদ্ধে যত মানুষের মৃত্যু হয়েছে, তার চেয়ে বেশি মৃত্যু হয়েছে ইরানে। এর পরই তিনি বলেন, ‘‘দেশের জন্য নিজেকে উৎসর্গ করছি। আমার দেশকে মুক্ত করুন।’’

হামিদি আরও জানান, ইরানের প্রতিবাদীদের পাশে যে ভাবে মার্কিন প্রেসিডেন্ট দাঁড়িয়েছেন, তাঁর প্রতি আস্থা বেড়েছে। বাইরের সমর্থন ছাড়া প্রতিবাদীদের পক্ষে এই লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয়। ইরানের মানুষ প্রতি দিন প্রতি মুহূর্তে অত্যাচারিত হচ্ছে। আর এই নারকীয় পরিস্থিতি থেকে একমাত্র আমেরিকাই পারে মুক্তি দিতে। ট্রাম্পের প্রতি আস্থা এবং বিশ্বাসের বার্তা দিয়ে ভিডিয়োটি শেষ করেন হামিদি।

প্রসঙ্গত, ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে দেশ জুড়ে। প্রতিবাদীদের থামাতে তাঁদের উপর গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। কয়েক হাজার প্রতিবাদীর মৃত্যু হয়েছে। ইরানের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ট্রাম্প সুর চড়ান খামেনেইয়ের বিরুদ্ধে। উদ্ভূত পরিস্থিতিতে বিক্ষোভকারীদের সমর্থনের বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। কোনও বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলে তার পরিণাম ভাল হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।

Suicide
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy