Advertisement
E-Paper

১৭ বছর ধরে শুধু নরম পানীয় খেয়ে বেঁচে! বৃদ্ধের দাবি ঘিরে হুলস্থুল

গোলারেজার দাবি, তাঁর নাকি খিদে পায় না। যখন খুব ক্লান্ত বোধ করেন, তখন শক্তি অর্জনের জন্য শুধু নরম পানীয় খান।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৩ ১৭:৪৪
Golareja

খিদে পেলেই শুধু নরম পানীয় খান গোলারেজা! ছবি: সংগৃহীত।

জল, খাবার ছাড়া বেঁচে রয়েছেন, এমন মানুষ খুঁজে মেলা ভার। কিন্তু সম্প্রতি এক বৃদ্ধ দাবি করেছেন, তিনি নাকি ১৭ বছর ধরে কোনও খাবার এবং জল খাননি। বৃদ্ধের এমন অদ্ভুত দাবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

বৃদ্ধের নাম গোলারেজা আর্দেশিরি। তিনি ইরানের বাসিন্দা। গোলারেজার দাবি, তাঁর নাকি খিদে পায় না। যখন খুব ক্লান্ত বোধ করেন, তখন শক্তি অর্জনের জন্য শুধু নরম পানীয় খান। আর সেটাই নাকি তাঁর খাদ্য এবং পানীয় দুটোরই কাজ করে!

গোলারেজা ফাইবারগ্লাস মেরামত করেন। তাঁর দাবি, ২০০৬ সালের জুন থেকে খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমার সব সময় একটা অদ্ভুত অনুভূতি হয়। সব সময় মনে হয় মুখের ভিতর চুলজাতীয় কিছু রয়েছে। যে চুলের শেষ প্রান্ত আমার পাকস্থলীতে গিয়ে ঠেকেছে। কোনও ভাবেই সেটিকে বার করা যাচ্ছে না।” গোলারেজার দাবি, চিকিৎসকরাও তাঁর এই রোগটিকে ধরতে পারেননি। আর যে কারণেই তাঁর নাকি খাবারের প্রতি অনীহা। খিদেই পায় না। তাঁর বাড়ির লোকেরা গোলারেজা সামনে খেতে বসেন না। খাবার দেখলেই বমি হয় গোলারেজার।

তাঁর আরও দাবি, রাতে তিনি চার ঘণ্টা ঘুমান। আর দিনে ৩ লিটার নরম পানীয় খান।

Bizarre Soft Drinks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy