রাতের অন্ধকারে ইজ়রায়েলের হামলায় নিহত হলেন ইরানের নবনিযুক্ত সেনাপ্রধান আলি শাদমানি! মঙ্গলবার সকালে এমনটাই দাবি করেছে ইজ়রায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মাত্র দিন তিনেক আগেই শাদমানিকে এই পদে নিযুক্ত করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। ইজ়রায়েলের দাবি, মঙ্গলবার রাতে তেহরানে ইজ়রায়েলি বায়ু সেনার হামলায় শাদমানির মৃত্যু হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ইরানের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
আরও পড়ুন:
গত শুক্রবার ইজ়রায়েলি হানায় মৃত্যু হয় সে দেশের সশস্ত্র বাহিনীর প্রধান (চিফ অফ স্টাফ) মেজর জেনারেল মহম্মদ হোসেন বাগেরির। এ ছাড়াও মৃত্যু হয় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার জেনারেল গোলাম আলি রশিদের। প্রাণ হারান ইরানের ন’জন পরমাণু বিজ্ঞানীও। অন্য দিকে, সেনার একের পর এক শীর্ষকর্তার মৃত্যুর পর জরুরি পরিস্থিতিতে শনিবারই শাদমানিকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে উন্নীত করেন খামেনেই। তাঁকে সেনার ‘খতম আল-আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দফতরের নতুন প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়। আইডিএফ-এর দাবি, খামেনেইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শাদমানি। ‘খতম আল-আম্বিয়া’ ইরানের আধাসামরিক রেভলিউশনারি গার্ডের সদর দফতর। সেখানেই নিহত ডেপুটি কমান্ডার জেনারেল রশিদের স্থানে নিযুক্ত করা হয়েছিল শাদমানিকে। এ বার নিয়োগের মাত্র তিন দিনের মাথায় তাঁকেও হত্যা করল ইজ়রায়েল।
ইজ়রায়েলি সেনার গোয়েন্দা সূত্রের দাবি, সোমবার রাতের হামলায় শাদমানির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ইজ়রায়েলি সেনার বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সোমবার গভীর রাতে তেহরানে ইরানের সেনার সদর দফতরে হামলা চালিয়েছিল ইজ়রায়েলি বায়ুসেনা। তাতেই মৃত্যু হয়েছে ইরানের নবনিযুক্ত ‘যুদ্ধকালীন সেনাপ্রধান’ শাদমানির।’’ তবে এখনও পর্যন্ত এ নিয়ে ইরানের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য