Advertisement
E-Paper

সপ্তাহে ২০ ঘণ্টা পর্ন দেখলেই মাসিক আয় ৯ লক্ষ!

প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা করে পর্ন ফিল্ম দেখুন আর ঘরে বসেই মাসে ৯ লক্ষ টাকা আয় করুন! সোশ্যাল মিডিয়ায় বা ফোনে ঘুরে বেড়ানো কোনও আজগুবি মেসেজ নয়। একেবারে সত্যিকারের বিজ্ঞাপন। ডেনমার্কের একটি বার সম্প্রতি চাকরির ‘লোভনীয়’ এই বিজ্ঞাপনটি দিয়েছে। পদের নাম ‘পর্ন জ্যাকি’।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ১১:৫০

প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা করে পর্ন ফিল্ম দেখুন আর ঘরে বসেই মাসে ৯ লক্ষ টাকা আয় করুন! সোশ্যাল মিডিয়ায় বা ফোনে ঘুরে বেড়ানো কোনও আজগুবি মেসেজ নয়। একেবারে সত্যিকারের বিজ্ঞাপন। ডেনমার্কের একটি বার সম্প্রতি চাকরির ‘লোভনীয়’ এই বিজ্ঞাপনটি দিয়েছে। পদের নাম ‘পর্ন জ্যাকি’।

পর্ন জ্যাকির জন্য বিজ্ঞাপন বেরনোর পর থেকেই মুহুর্মুহু আবেদন পত্র জমা পড়বে এটাই তো স্বাভাবিক। তবে ডেনমার্কের ওই বার পর্ন জ্যাকি পদের জন্য নূন্যতম কিছু যোগ্যতাও বেঁধে দিয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের বেশি। খোলামেলা মনের হতে হবে। তিনি কেন নিজেকে এই কাজের জন্য উপযুক্ত মনে করেন তা বার কর্তৃপক্ষকে জানাতে হবে। আর তাঁকে খুব ভাল সাউন্ড এডিটর হতে হবে।

আরও পড়ুন: যে ৮ কারণে বেশি পর্ন দেখা ভাল নয়

বেছে নেওয়া আবেদনকারীকে পর্ন ফিল্ম দেখার জন্য ডিভিডি, ল্যাপটপ এমনকী বারের ভিতরে একটি ফাঁরা ঘরও তাঁকে দেওয়া হবে। হঠাৎ করে এমন অদ্ভুত কাজের বিজ্ঞাপন দিতে গেলেন কেন বার কর্তৃপক্ষ?

বারের মালিকের উত্তর, পর্ন ফিল্ম দেখে কিছু আকর্ষণীয় শব্দ এডিট করবেন পর্ন জ্যাকি। সেই শব্দ বারের বিভিন্ন অংশে, বিশেষ করে বাথরুমে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে ব্যবহার করা হবে। ব্যবসা আরও ফুলে ফেঁপে ওঠার জন্যই এই ব্যবস্থা।

advertisement denmark bar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy