Advertisement
E-Paper

বেহালায় প্রতিবেশীর ফ্ল্যাট থেকে কোটি টাকার সামগ্রী চুরি, টাকা গুনতে অনলাইনে যন্ত্র‌ও অর্ডার করেন কলেজ পড়ুয়া চোর!

এমনকি টাকা গোনার জন্য অনলাইনে টাকা গোনার মেশিনও কেনেন বলে জানা গিয়েছে। ধৃত যুবকের বান্ধবীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৬
ধৃত হর্ষবর্ধন সাউ।

ধৃত হর্ষবর্ধন সাউ। —নিজস্ব চিত্র।

প্রতিবেশীর ফাঁকা ফ্ল্যাট থেকে ২৬ লক্ষ নগদ-সহ প্রায় কোটি টাকার সোনার গয়না চুরির অভিযোগে ধৃত এক কলেজ পড়ুয়া যুবক। হর্ষবর্ধন সাউ নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রর খবর, জানুয়ারির ১৯ থেকে ২৩ তারিখের মধ‍্যে বেড়াতে গিয়েছিল বেহালা সরশুনার একটি আবাসনের বাসিন্দা এক পরিবার। সেই সুযোগ কাজে লাগিয়ে ঘরের তালা ভেঙে কোটি টাকার সোনার গয়না সহ লক্ষাধিক টাকা লুট করেন অভিযুক্ত। এমনকি টাকা গোনার জন্য অনলাইনে টাকা গোনার মেশিনও কেনেন বলে জানা গিয়েছে। ধৃত যুবকের বান্ধবীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।

Behala Sarsuna Burglary
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy