ভবানীপুরে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।
গণনা শেষ। ভবানীপুরে হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর জয় নিশ্চিত হতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন বিজেপি কর্মীরা। ১৫১০৫ ভোটে জিতলেন শুভেন্দু।
১৫০১০ ভোটে ভবানীপুরে এগিয়ে শুভেন্দু অধিকারী। গণনা প্রায় শেষ।
ভবানীপুরে ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী ভবানীপুরে এগিয়ে ৬২৩৫ ভোটে। গণনা চলছে।
মমতার কালীঘাটের বাড়িতে এলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর পুত্র শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়ায় পরাজিত হয়েছেন।
১৯ রাউন্ড শেষে শুভেন্দু অধিকারী এগিয়ে ৩৮০০ ভোটে।
গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময় মমতা বলেন, ‘‘১০০-র বেশি আসনে গণনা লুটে নিয়েছে বিজেপি।’’
গণনাকেন্দ্র থেকে বেরিয়ে কালীঘাটে নিজের বাড়িতে ফিরলেন মমতা।
গণনাকেন্দ্র ছেড়ে বাড়ির পথে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সারমিন বেগম।
ভবানীপুরে গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হচ্ছে। ২৯৫৬ ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী।
ভবানীপুরে এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। ১৬ রাউন্ড গণনার শেষে ৫৩৮ ভোটে পিছিয়ে মমতা। বাকি আরও চার রাউন্ড।
তৃণমূলের পাল্টা অভিযোগ, ভবানীপুরে গণনায় কারচুপির চেষ্টা করছে নির্বাচন কমিশন। তাই গণনা বন্ধ করে রাখা হয়েছে। মমতার এজেন্টকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
শুভেন্দু অধিকারীর মুখ্য নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাসের অভিযোগ, ১৬ রাউন্ড গণনার পর ভবানীপুরে ভোট গোনা থমকে গিয়েছে। গণনাকেন্দ্রে মারপিট শুরু করেছে তৃণমূল। সূর্যনীলের পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
শুভেন্দু অধিকারীর মুখ্য নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাস। —নিজস্ব চিত্র।
১৬ রাউন্ড গণনা শেষে দু’হাজার ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যবধান আরও কমালেন শুভেন্দু।
ভবানীপুরে শুভেন্দু অধিকারী আরও এগোলেন। এখনও এগিয়ে মমতা। ৫৩০০ ভোটে তিনি এগিয়ে আছেন। ১৩ রাউন্ড গণনার শেষে ব্যবধান সাত হাজার থেকে কমে পাঁচ হাজার হয়ে গিয়েছে।
মমতার ব্যবধান সাত হাজারে নেমে এল। ১২ রাউন্ড শেষে ৭১৮৪ ভোটে এগিয়ে মমতা।
নিজাম প্যালেসে দফতর থেকে বেরোলেন শুভেন্দু অধিকারী। গণনাকেন্দ্রে গিয়েছেন।
ভবানীপুরে ১১ নম্বর রাউন্ডের শেষে মমতার প্রাপ্ত ভোট ৪২৭৯৬। শুভেন্দু পেয়েছেন ৩৩,৩২৯ ভোট। ব্যবধান ৯৪৬৭।
ভবানীপুরে মমতার ব্যবধান কিছুটা কমল। দশম রাউন্ডের গণনা চলছে। ১২ হাজার ভোটে এগিয়ে আছেন মমতা। তিনি পেয়েছেন ৪১ হাজারের বেশি ভোট। শুভেন্দুর প্রাপ্ত ভোট ২৯ হাজার।
সপ্তম রাউন্ড গণনার শেষে ভবানীপুরে শুভেন্দুর প্রাপ্ত ভোট ১৫৪৫১। মমতা পেয়েছেন ৩২৮২২টি ভোট। ব্যবধান ১৭ হাজারের বেশি।
ষষ্ঠ রাউন্ড গণনার শেষে ভবানীপুরে শুভেন্দুর প্রাপ্ত ভোট ১১,১৫৫। মমতার প্রাপ্ত ভোট ৩০,৫৪৮। ব্যবধান ১৯,৩৯৩।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy