E-Paper

প্রয়াত জেমস বারোস

জেমস বারোসের কর্মজীবন নিয়ে কাটাছেঁড়া করতে বসলে ‘ফ্রেন্ডস’-এর কথা আসবেই। বলা হয়, জনপ্রিয় এই আমেরিকান সিচুয়েশন কমেডির প্রথম পনেরোটি পর্ব পরিচালনা করতে করতেই সেটির চরিত্রদের রসায়ন দুর্দান্ত ভাবে তৈরি করে দিয়েছিলেন জেমস।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০৬:৫১
জেমস বারোস।

জেমস বারোস। ছবি: সংগৃহীত।

বিভিন্ন টেলিভিশন শোয়ের হাজারেরও বেশি পর্ব পরিচালনা করেছিলেন। তবু কিংবদন্তিসম জেমস বারোসের কর্মজীবন নিয়ে কাটাছেঁড়া করতে বসলে ‘ফ্রেন্ডস’-এর কথা আসবেই। বলা হয়, জনপ্রিয় এই আমেরিকান সিচুয়েশন কমেডির প্রথম পনেরোটি পর্ব পরিচালনা করতে করতেই সেটির চরিত্রদের রসায়ন দুর্দান্ত ভাবে তৈরি করে দিয়েছিলেন জেমস। ‘ফ্রেন্ডস’-এর ‘রস’ চরিত্রের অভিনেতা ডেভিড শ্যুইমারের কথায়, ‘‘প্রত্যেক অভিনেতার সেরাটা বার করে এনেছেন জেমস। নিজের পরিচালিত প্রত্যেক শো-কে পৌঁছে দিয়েছেন অন্য উচ্চতায়।’’ ধরা যাক ‘চিয়ার্স’, ‘ট্যাক্সি’, ‘উইল অ্যান্ড গ্রেস’, ‘ফ্রেজ়িয়ার’, ‘থার্ড রক ফ্রম দ্য সান’-এর মতো টেলিভিশন কমেডির কথাও। দর্শকেরা এ সব শো দেখতে দেখতে, হাসতে হাসতে হয়তো নজর করেছেন, হয়তো বা করেননি ছোট্ট পর্দায় ভেসে উঠেই মিলিয়ে যাওয়া পরিচালকের নামটাকে। বহু পুরস্কারজয়ী সেই আমেরিকান পরিচালক, জেমস বারোস শুক্রবার ৮৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন। পরিবার জানিয়েছে, শান্তিতেই চলে গিয়েছেন জেমস।


(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Hollywood

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy