Advertisement
২০ এপ্রিল ২০২৬
মার্কিন-ইজ়রায়েলি হামলায় তেহরানে ধ্বংসস্তূপ।

মার্কিন-ইজ়রায়েলি হামলায় তেহরানে ধ্বংসস্তূপ। ছবি: রয়টার্স।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ০০:১৪
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২২:৫৯ key status

৭০০০ ভারতীয় ফিরলেন

সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে পড়া প্রায় ৭০০০ ভারতীয় নিরাপদে দেশে ফিরেছেন। গত তিন দিনে ধাপে ধাপে তাঁদের নিয়ে আসা হয়েছে।

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২২:৫৮ key status

আবু ধাবিতে বিস্ফোরণ

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, আবু ধাবির জ়ায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। দেশ জুড়ে সতর্কতা জারি করেছে সংযুক্ত আরব আমিরশাহি সরকার। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হানার আশঙ্কায় কাউকে জানলা, দরজা বা খোলা জায়গায় থাকতে নিষেধ করা হয়েছে।

Advertisement
timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২২:১৫ key status

হরমুজ় প্রণালী বন্ধ নয়!

হরমুজ় প্রণালী আদৌ বন্ধ করা হয়নি, দাবি করল ইরান। এই সংক্রান্ত অভিযোগকে তারা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের ইরান মিশন জানিয়েছে, তারা আন্তর্জাতিক আইনের প্রতি দায়বদ্ধ। বরং সমুদ্রের নিরাপত্তা বিঘ্নিত করার পাল্টা অভিযোগ তারা তুলেছে আমেরিকার বিরুদ্ধে।

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২০:৫৯ key status

হামাস কমান্ডার নিহত

ইজ়রায়েলি সেনা দাবি করেছে, লেবাননে হামাস কমান্ডার ওয়াসিম আত্তাল্লাহ আলি তাদের হামলায় নিহত হয়েছেন।

Advertisement
timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২০:৩৯ key status

আকাশসীমা বন্ধ আজ়ারবাইজানের

আকাশসীমা বন্ধ করে দিল আজ়ারবাইজান। বৃহস্পতিবার এই দেশ লক্ষ্য করে চারটি ড্রোন ছুড়েছে ইরান। তার পরেই দেশের দক্ষিণ প্রান্তের আকাশসীমা বন্ধ করে দিয়েছে সরকার। আপাতত ১২ ঘণ্টা তা বন্ধ থাকবে।

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৯:০৮ key status

ইরাকে হামলা

ইরাকের এরবিলে মার্কিন সেনার সদর দফতরে ড্রোন হামলা চালল ইরান।

Advertisement
timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৯:০৬ key status

রাশিয়ার সাহায্য নয়

রাশিার কাছ থেকে এখনও পর্যন্ত কোনও সামরিক সাহায্য চায়নি ইরান, দাবি করল ক্রেমলিন। তবে তারা জানিয়েছে, পশ্চিম এশিয়ার সংঘাতে প্রথম থেকেই তাদের অবস্থান এক। তাতে পরিবর্তন হয়নি।

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৮:৫৯ key status

দক্ষিণ বেইরুটে সতর্কবার্তা

লেবাননের দক্ষিণ বেইরুটে আবার হামলা চালাতে চলেছে ইজ়রায়েল। সেখান থেকে বাসিন্দাদের উত্তর বা পূর্ব দিকে সরে যেতে বলা হয়েছে।

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৮:৪২ key status

ফ্রান্সের সঙ্গে মোদীর কথা

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। কূটনীতি এবং আলোচনার গুরুত্ব সম্পর্কে তাঁরা একমত হয়েছেন।

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৮:৪১ key status

মার্কিন যুদ্ধবিমান ধ্বংস

মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই ধ্বংস করেছে বলে দাবি করল ইরানের রেভলিউশনারি গার্ড। দেশের দক্ষিণ সীমান্তের কাছে দুই আসন বিশিষ্ট এই যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে জানায় তারা। এই দাবি উড়িয়ে দিয়েছে আমেরিকা।

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৮:২৮ key status

ইরানে ফোন ভারতের

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ইরানের দূতাবাসেও গিয়েছেন বিদেশসচিব বিক্রম মিস্রী। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছে শনিবার ভোরে। সেই ঘটনার পাঁচ দিনের মাথায় তেহরানের সঙ্গে সরাসরি কথা বলল ভারত। 

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৭:১৮ key status

লেবাননে সংঘর্ষ জারি

লেবাননেও সংঘর্ষ জারি। ইরান সমর্থিত গোষ্ঠী হিজ়বুল্লাকে নিশানা করে সেখানে হামলা চালাচ্ছে ইজ়রায়েল। একাধিক গ্রাম খালি করে দিতে বলা হয়েছে।

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৭:১৬ key status

তিন দেশের ২০ ঘাঁটি

পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে যে প্রত্যাঘাত চালাচ্ছে তেহরান, তাতে তিনটি দেশে অন্তত ২০টি মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনটাই দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। তারা জানিয়েছে, কুয়েত, বাহরিন এবং সংযুক্ত আরব আমিরশাহিতে ইরানের হামলায় ২০টি মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

timer শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৭:১৫ key status

ইরানে মৃত ১২৩০

ইরানের সংবাদমাধ্যমে দাবি, আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় সে দেশে এখনও পর্যন্ত ১২৩০ জনের মৃত্যু হয়েছে। অভিযোগ, বেছে বেছে অসামরিক সাধারণ নাগরিকদের নিশানা করছে মার্কিন সেনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy