Advertisement
E-Paper

Man masturbates on flight: বিমানে মহিলা যাত্রীর সামনেই চার বার স্বমেহন ! কী হল তার পর?

বিমানটি ছাড়ার কিছু ক্ষণের মধ্যেই আন্তোনিও প্যান্ট খুলে স্বমেহন শুরু করেন। কয়েকটি আসন পরেই মহিলাযাত্রীরা বসে ছিলেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২২ ০৮:৪৪
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিমানের মধ্যে অদ্ভুত কাণ্ড ঘটালেন এক যাত্রী। অভিযোগ, মহিলা যাত্রীদের সামনে পর পর চার বার স্বমেহন করেন তিনি। ওই যাত্রীর এ হেন আচরণে রীতিমতো হতবাক মহিলা যাত্রীরা। তাঁদের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম আন্তোনিও শেরোড ম্যাকগারিটি। তিনি সিয়াটেল থেকে ফিনিক্সগামী বিমানে উঠেছিলেন। বিমানটি ছাড়ার কিছু ক্ষণের মধ্যেই আন্তোনিও প্যান্ট খুলে স্বমেহন শুরু করেন বলে অভিযোগ। কয়েকটি আসন পরেই মহিলাযাত্রীরা বসে ছিলেন।

এক মহিলা যাত্রী তাঁর এই অদ্ভুত আচরণের ভিডিয়ো করে রাখেন। তিনি পুলিশের কাছে বলেন, প্রায় এক ঘণ্টা ধরে বার চারেক স্বমেহন করার পর আন্তোনিও ঘুমিয়ে পড়েন। সেই সময় তিনি বিমানের ক্রু সদস্যদের বিষয়টি জানান। বিষয়টি জানার পর ওই মহিলা যাত্রীদের আসন বদলে দেন তাঁরা।
স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানটি নামার পরই অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করে পুলিশ। জেরায় আন্তোনিও অভিযোগ স্বীকার করে নেন। তবে তাঁর বক্তব্য, তিনি মহিলা যাত্রীদের অনুমতি নিয়েই স্বমেহন করেছেন! যখন তিনি অনুমতি চান মহিলাযাত্রীরা হাত তুলে তাঁকে সম্মতি দেন। তিনি পুলিশকে বলেন, ‘‘আমার মনে হয়নি তাঁরা খুব অস্বস্তিতে ছিলেন।’’

মহিলা যাত্রীরা অবশ্য তাঁর এই দাবি অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, ‘‘চার ঘণ্টার মধ্যে বিভিন্ন সময় চার বার স্বমেহন করেছেন ওই ব্যক্তি। ডান-বাম দুই হাত ব্যবহার করেছেন।’’

আন্তোনিও অবশ্য তাঁর ধরনের আচরণকে এক ধরনের ‘খামখেয়ালিপনা’ বলে দাবি করেছেন। যে বিমানে তিনি আসছিলেন, সেই বিমান সংস্থাটি তাঁকে সারা জীবনের জন্য ওই সংস্থার বিমানের চড়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

flight arrested
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy