Advertisement
E-Paper

রোমেও একই কাণ্ড, ট্রাম্পকে হাত ধরতে দিলেন না মেলানিয়া, দেখুন...

ইজরায়েলের পর এ বার রোম। ফের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরতে চাইলেন না ফার্স্ট লেডি মেলানিয়া। ইজরায়েলের মতোই তা ঘটল প্রকাশ্যে। ছবি ধরা পড়ল ক্যামেরাতেও। আর আগের বারের মতো এ বারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সে ছবি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মে ২০১৭ ১৮:২২
মার্কিন  প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে এ ভাবেই হাত সরালেন আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া। ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে এ ভাবেই হাত সরালেন আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া। ছবি: সংগৃহীত।

ইজরায়েলের পর এ বার রোম। ফের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরতে চাইলেন না ফার্স্ট লেডি মেলানিয়া। ইজরায়েলের মতোই তা ঘটল প্রকাশ্যে। ছবি ধরা পড়ল ক্যামেরাতেও। আর আগের বারের মতো এ বারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সে ছবি।

প্রেসিডেন্ট হিসাবে প্রথম বার বিদেশ সফরে বেরিয়েছেন ট্রাম্প। ইজরায়েলে আরব ইসলামিক-আমেরিকান সম্মেলনে যোগ দেওয়ার পর, বুধবার ইতালিতে পৌঁছন তিনি। সঙ্গে রয়েছেন ফার্স্ট লেডি। এ দিন ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন সস্ত্রীক প্রেসিডেন্ট ট্রাম্প। তার আগে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বিমান রোম বিমানবন্দরে মাটি ছুঁতেই দেখা গেল সস্ত্রীক প্রেসিডেন্ট ট্রাম্পকে। বিমানের দরজায় একসঙ্গেই পাশাপাশি এসে দাঁড়ালেন তাঁরা। বিমানবন্দরে তখন উপস্থিত এক ঝাঁক সাংবাদিক-চিত্রগ্রাহক। বিমানের দরজার কাছে দাঁড়িয়েই বাঁ-হাতে নিজের টাই ঠিক করতে করতে প্রথমে ডান হাত নাড়লেন প্রেসিডেন্ট। পাশে দাঁড়ানো ফার্স্ট লেডি মেলানিয়াও তখন বিশিষ্টজনের দিকে তাকিয়ে হাত নাড়তে শুরু করেছেন। সে সময়ই তাঁর দিকে ডান হাত বাড়িয়ে দেন ট্রাম্প। কিন্তু, মোক্ষম সময়ে নিজের বাঁ-হাত সরিয়ে নেন ফার্স্ট লেডি। তার পর আঙুল দিয়ে মাথার চুল ঠিক করতে থাকেন। সেই অস্বস্তিকর পরিস্থিতি সামলাতে মেলানিয়ার পিঠের দিকে নিজের হাত এগিয়ে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। গোটা ঘটনাটাই ক্যামেরাবন্দি হয়। এর পর অবশ্য দু’জনে এক সঙ্গেই বিমান থেকে নামেন।

আরও পড়ুন

Advertisement

সিয়াচেনে পাক যুদ্ধবিমান? সম্পূর্ণ ভিত্তিহীন দাবি, বলল ভারতীয় বায়ুসেনা

প্রেসিডেন্ট ট্রাম্পের হাত ধরে নয়, ইজরায়েলে এ ভাবেই হাঁটলেন মেলানিয়া। ছবি: সংগৃহীত।

ইজরায়েলের মাটিতেও প্রায় একই ঘটনা ঘটেছিল। তেল আভিভের রেড কার্পেটে প্রেসিডেন্ট ট্রাম্পের বাড়ানো হাত ধরতে প্রকাশ্যেই অস্বীকার করেন ফার্স্ট লেডি। ট্রাম্পের বাড়ানো হাতে চাপড় মেরে নিজের হাত সরিয়ে নেন ফার্স্ট লেডি। সোশ্যাল মিডিয়ায় সে ভিডিও ভাইরাল হওয়ার পর জনমানসে উস্কে ওঠে জল্পনা। তবে কি মার্কিন প্রেসিডেন্টের দাম্পত্য জীবনে মনকষাকষি চলছে! নানা কটাক্ষেও ভরে উঠেছে টুইটার। তারপর আবার একই ঘটনা ঘটায় স্বভাবতই জল্পনা বেড়েছে। বেড়েছে মন্তব্যও।

টুইটারে এক জনের কটাক্ষ, “বেচারা ট্রাম্প তো দেখছি অনেক দেরি করে শিখছেন।” অপর এক জনের মন্তব্য, “মেলানিয়া এর বাইরে বের হতে চাইছেন। তাঁর হাতের দিকে লক্ষ রাখুন।” অন্য এক জনের টুইট, “মনে হচ্ছে, মেলানিয়ার ধরনের ব্যবহারে ট্রাম্প বেশ অভ্যস্ত।”

দেখুন ভিডিও

'

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy