Advertisement
E-Paper

কার্যকারিতা জানা নেই, পতঞ্জলির করোনিলের বিক্রি বন্ধ করল নেপাল সরকার

যদিও নেপালের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, পতঞ্জলির সামগ্রীর উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। শুধুমাত্র ওষুধ বিক্রি বন্ধ থাকবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৪:৫৭
ভুটানের পরে এ বার পদক্ষেপ নেপালের

ভুটানের পরে এ বার পদক্ষেপ নেপালের ফাইল চিত্র।

করোনার বিরুদ্ধে রামদেবের পতঞ্জলির ওষুধ করোনিল কতটা কার্যকরী তা নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি। এই যুক্তিতে করোনিলের বিক্রি বন্ধ করল নেপাল সরকার।

সূত্রের খবর, নেপালের ডিপার্টমেন্ট অব আয়ুর্বেদ অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিনস একটি নির্দেশিকায় জানিয়েছে, নেপালে করোনিলের ১৫০০ কিট পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা হয়নি। ওই ওষুধ নেপালে পাঠানো হয়েছিল উপহার হিসাবে।

যদিও নেপালের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, পতঞ্জলির সামগ্রীর উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। নেপাল সরকারের এক মুখপাত্র বলেন, ‘‘নেপাল সরকার পতঞ্জলির আয়ুর্বেদিক ওষুধ করোনিল এখনই নিষিদ্ধ করার কোনও সিদ্ধান্ত নিচ্ছে না। তবে এখন বিক্রি বন্ধ থাকবে।’’

নেপালের আগে ভুটান সরকারও করোনিল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ভুটানের ড্রাগ রেগুলেটরি অথরিটি এই সিদ্ধান্ত নিয়েছে। সেই পথেই এ বার গেল নেপাল।

Patanjali Ramdev Coronil
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy