Advertisement
E-Paper

Covid 19 on Cruise Ship: বিশ্বের বৃহত্তম প্রমোদতরীতে কোভিড আক্রান্ত ৪৮ জন

৬ হাজার যাত্রী নিয়ে বিশ্বের বৃহত্তম প্রমোদতরী ‘দ্য রয়্যাল ক্যারিবিয়ান সিম্ফনিজ অব দ্য সিজ’ রবিবার মায়ামি বন্দরে পৌঁছয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১২:২৫
বিশ্বের বৃহত্তম প্রমোদতরী ‘দ্য রয়্যাল ক্যারিবিয়ান সিম্ফনিজ অব দ্য সিজ’ রবিবার মায়ামি বন্দরে পৌঁছয়। ছবি- টুইটারের সৌজন্যে।

বিশ্বের বৃহত্তম প্রমোদতরী ‘দ্য রয়্যাল ক্যারিবিয়ান সিম্ফনিজ অব দ্য সিজ’ রবিবার মায়ামি বন্দরে পৌঁছয়। ছবি- টুইটারের সৌজন্যে।

নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা নেওয়া সত্ত্বেও বিশ্বের বৃহত্তম প্রমোদতরীর ৪৮ জন যাত্রী কোভিডে সংক্রমিত হলেন। তবে তাঁদের মধ্যে কেউ ওমিক্রনে সংক্রমিত হয়েছেন কি না তা এখনও জানা যায়নি।

৬ হাজার যাত্রী নিয়ে বিশ্বের বৃহত্তম প্রমোদতরী ‘দ্য রয়্যাল ক্যারিবিয়ান সিম্ফনিজ অব দ্য সিজ’ রবিবার মায়ামি বন্দরে পৌঁছয়।

জাহাজটি যে সংস্থার সেই রয়্যাল ক্যারিবিয়ান-এর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, যাবতীয় কোভিড বিধি মেনে জাহাজে যাত্রীদের ওঠানো হলেও পরে এক যাত্রী কোভিড পরীক্ষায় পজিটিভ হন। তাঁর থেকেই অন্যরা সংক্রমিত হয়েছেন।

রয়্যাল ক্যারিবিয়ান-এর তরফে এও জানানো হয়েছে, জাহাজের ছ’হাজার যাত্রীর ৯৫ শতাংশেরই দু’টি পর্বের কোভিড টিকা নেওয়া ছিল। যে ৪৮ জন যাত্রী কোভিড পরীক্ষায় পজিটিভ হয়েছেন, তাঁদেরও ৯৮ শতাংশের নেওয়া ছিল দু’টি পর্বের কোভিড টিকা।

জাহাজের মোট যাত্রীর ০.৭৮ শতাংশ কোভিডে সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের সবাই উপসর্গহীন বা মৃদু সংক্রমণের শিকার হয়েছেন।

সংক্রমণের ঘটনার প্রেক্ষিতে মায়ামি বন্দরে নোঙর ফেলার পর জাহাজটির সব যাত্রীকেই পাঠানো হয়েছে নিভৃতবাসে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Cruise Ship Covid 19 Coronavirus Omicron
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy