Advertisement
E-Paper

বাংলাদেশের পঞ্চগড়ে খুলে দেওয়া হল আওয়ামী লীগের দফতরের তালা! ‘ব্যক্তিগত উদ্যোগ’ নিলেন বিএনপি নেতা

বিএনপি নেতা জানিয়েছেন, নিজের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি দফতরের তালা খুলে দিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৩
পঞ্চগড়ে খোলা হয়েছে আওয়ামী লীগ দফতরের তালা।

পঞ্চগড়ে খোলা হয়েছে আওয়ামী লীগ দফতরের তালা। ছবি: সংগৃহীত।

আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ রয়েছে বাংলাদেশে। এর মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন, শুক্রবার পঞ্চগড় সদর উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় একটি কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। এমনটাই জানিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম ডেলি স্টার। ওই বিএনপি নেতা এ-ও জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যালয়ের তালা খোলার সিদ্ধান্ত তাঁর দলের নয়। ব্যক্তিগত উদ্যোগেই এই কাজ করেছেন তিনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সেই দফতরের দরজার তালা খোলার পরে সেখানে দাঁড়িয়ে কথা বলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট। পাশে ছিলেন বিএনপি নেতা দাউদ এবং আওয়ামী লীগের কয়েক জন নেতা। বক্তব্যের সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। ভিডিয়োতে আওয়ামী লীগ নেতাকে বলতে শোনা গিয়েছে, ‘‘বিএনপি বাংলাদেশে বিপুল আসন পেয়ে সরকার গড়ার পথে। এই মুহূর্তে এই পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি প্রথমেই যে কাজটি করেছেন, আমাদের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের দফতরের তালা খুলে দিয়েছেন।’’

বিএনপি নেতা জানিয়েছেন, নিজের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি দফতরের তালা খুলে দিয়েছেন। তিনি ডেলি স্টারকে বলেন, ‘‘সকালে চাকলা বাজারে যাওয়া পরে কয়েক জন আমাকে বললেন আওয়ামী লীগ অফিসে তালা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। তখন আমি বললাম, উত্তেজনা তৈরি করা যাবে না। পরে তালা খুলে দিতে বলি।’’ দাউদের এই পদক্ষেপের সমালোচনা করেছেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম। তিনি বলেন, ‘‘দাউদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে সাংগঠনিক ব্যবস্থা নিতে আমরা কেন্দ্রীয় কমিটির কাছে বিষয়টি শীঘ্রই জানাব।’’

bnp Bangladesh Awami League
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy