Advertisement
E-Paper

Taliban: তালিবান জমানায় হামলা বেড়েছে মহিলা, সংখ্যালঘুদের উপর, রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে দাবি

আফগানিস্তানে সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএস-এর আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ (আইএসকে)।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ২২:৪৯
সাংবাদিক বৈঠকে প্রকাশিত হচ্ছে আফগান রিপোর্ট।

সাংবাদিক বৈঠকে প্রকাশিত হচ্ছে আফগান রিপোর্ট। ছবি: এএফপি

আমেরিকার সেনা প্রত্যাহার এবং তালিবানের ক্ষমতা দখলের পরে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে আফগানিস্তানের পরিস্থিতি। সেখানে মহিলা এবং শিশুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। রাষ্ট্রপুঞ্জের আফগানিস্তান সংক্রান্ত মিশনের তরফে বুধবার এক রিপোর্টে এ কথা জানানো হয়েছে।

ইউএনএএমএ (ইউনাইটেড নেশনস অ্যাসিস্ট্যান্স মিশন ইন আফগানিস্তান)-এর তরফে বুধবার প্রকাশিত ওই রিপোর্ট জানাচ্ছে, গত ১০ মাসের তালিবান জমানায় সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি হামলা চালিয়েছে পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএস-এর আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ (আইএসকে)। সামগ্রিক ভাবে সন্ত্রাসের শিকার হয়েছেন, ২০১৬ জন। এঁর মধ্যে ৭০০ জনেরও বেশি নিহত। বাকিরা গুরুতর আহত।

গত ১৫ অগস্ট কাবুলে তালিবানরাজ প্রতিষ্ঠার পরে সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলার ঘটনার প্রসঙ্গও এসেছে ওই রিপোর্টে। এসেছে, জুন মাসে কাবুলের গুরুদ্বারে আইএসকে-র হামলায় প্রসঙ্গ। ওই হামলায় এক শিখ ব্যক্তি-সহ দু’জন নিহত হয়েছিলেন। রিপোর্ট প্রকাশ করে তালিবান সরাকারের জমানায় নির্বিচারে গ্রেফতার ও আটক, মেয়েদের মৌলিক অধিকার হরণের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইউএনএএমএ-র প্রধান মার্কোস পটজেল।

UN taliban Afghanistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy