Advertisement
E-Paper

জলবায়ুজনিত ৩টি কারণে বিপন্ন বিশ্বের ১০০ কোটির বেশি শিশুর জীবন! দাবি করল রাষ্ট্রপুঞ্জের সংস্থার রিপোর্ট

‘চিলড্রেন্স ক্লাইমেট রিস্ক রিপোর্ট ২০২৬’ শীর্ষক ওই প্রতিবেদনটিতে বিশ্বের প্রায় ২৪০ কোটি শিশুর বসবাসের অঞ্চলের উপর জলবায়ুর আটটি প্রধান প্রভাবের একটি তুলনামূলক বিশ্লেষণ প্রকাশিত হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ২২:৪১
বিশ্বের ১০০ কোটিরও বেশি শিশু জলবায়ুজনিত অন্তত তিনটি কারণে গুরুতর বিপন্নতার মুখে রয়েছে।

বিশ্বের ১০০ কোটিরও বেশি শিশু জলবায়ুজনিত অন্তত তিনটি কারণে গুরুতর বিপন্নতার মুখে রয়েছে। ছবি: সংগৃহীত।

বিশ্বের ১০০ কোটিরও বেশি শিশু জলবায়ুজনিত অন্তত তিনটি কারণে গুরুতর বিপন্নতার মুখে রয়েছে। রাষ্ট্রপুঞ্জের সংস্থা ইউনিসেফের সাম্প্রতিক রিপোর্টে এই দাবি করা হয়েছে। সেই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, বিশ্বের কিছু অঞ্চলে জলবায়ু পরিবর্তনের এই ক্ষতিকর প্রভাব তুলনামূলকভাবে অনেক বেশি।

‘চিলড্রেন্স ক্লাইমেট রিস্ক রিপোর্ট ২০২৬’ শীর্ষক ওই প্রতিবেদনটিতে বিশ্বের প্রায় ২৪০ কোটি শিশুর বসবাসের অঞ্চলের উপর জলবায়ুর আটটি প্রধান প্রভাবের একটি তুলনামূলক বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। এই আটটি জলবায়ুজনিত কারণ হল— সমুদ্র উপকূলীয় বন্যা, নদীকেন্দ্রীক বন্যা, খরা, ক্রান্তীয় ঝড়, তাপপ্রবাহ (দেশভেদে ভিন্ন, তবে অন্তত টানা তিন দিন উচ্চ তাপমাত্রা), চরম তাপমাত্রা (উচ্চ ও নিম্ন), দাবানল ও বালুঝড়।

এর মধ্যে চরম তাপমাত্রা, খরা এবং তাপপ্রবাহের কারণে বিশ্বের প্রায় ১১০ কোটি শিশুর প্রাণ ঝুঁকির মুখে বলে বলা হয়েছে রিপোর্টে। জানানো হয়েছে, তিনটি জলবায়ুজনিত কারণের যৌথ প্রভাবে বিশ্বে প্রায় ২৯ কোটি ৬০ লক্ষ শিশু ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার মধ্যে রয়েছে নাইজ়িরিয়ার ৭ কোটি ৪০ লক্ষ, পাকিস্তানের ৩ কোটি ৪০ লক্ষ এবং ভারতের ৩ কোটি ২০ লক্ষ শিশু। ইউনিসেফ জানিয়েছে, বিগত ২০ বছরে তিনটি বা তার বেশি ঝুঁকিতে থাকা শিশুর সংখ্যা অনেক বেড়েছে। বর্তমানে বিশ্বের প্রায় সব শিশুই অন্তত একটি জলবায়ুজনিত ঝুঁকির মুখে রয়েছে।

Climate Change UNICEF
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy