Advertisement
E-Paper

ইরানের কারাজে ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র গুঁড়িয়ে দিল মার্কিন সেনা! ধ্বংসের আগে-পরের ছবি প্রকাশ

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, কারাজের কেন্দ্রে ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করা হত। যা আমেরিকা-সহ ইরানের প্রতিবেশী দেশগুলির পক্ষে বিপজ্জনক হয়ে উঠছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৪:১১
(বাঁ দিকে) হামলার আগে। (ডান দিকে) হামলার পরের অবস্থা ক্ষেপণাস্ত্র কেন্দ্রের। ছবি: সংগৃহীত।

(বাঁ দিকে) হামলার আগে। (ডান দিকে) হামলার পরের অবস্থা ক্ষেপণাস্ত্র কেন্দ্রের। ছবি: সংগৃহীত।

ইরানের কারাজে ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র নির্মাণকারী কেন্দ্রে হামলার ছবি প্রকাশ করল আমেরিকা। হামলার আগের এবং পরের ছবি প্রকাশ করে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ধ্বংস করে দেওয়া হয়েছে ক্ষেপণাস্ত্র নির্মাণকারী কেন্দ্র। তার পরই তারা কারাজে হামলার আগে গত ১ মার্চের একটি উপগ্রহচিত্র প্রকাশ করে। হামলার পরের আরও একটি ছবিও প্রকাশ করেছে তারা।

মার্কিন সেন্টকম জানিয়েছে, কারাজের কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করা হত। যা আমেরিকা-সহ ইরানের প্রতিবেশী দেশগুলির পক্ষে বিপজ্জনক হয়ে উঠছিল। তার পরই তারা এক্স হ্যান্ডলে লেখে, ‘‘ইরানের এই ক্ষেপণাস্ত্র কেন্দ্রটিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’’ তবে গাল্ফ নিউজ-এর প্রতিবেদন বলছে, আমেরিকার এই দাবিকে খণ্ডন করেছে ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। পাল্টা তারা দাবি করেছে, আমেরিকা এবং ইজ়রায়েল ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংস করার যে দাবি তুলছে, তার কোনও সত্যতা নেই। দুই দেশের বিরুদ্ধে সংঘর্ষ চালিয়ে যেতে ক্ষেপণাস্ত্র উৎপাদন জারি রয়েছে।

আইআরজিসি-র এক কর্তাকে উদ্ধৃত করে ইরানের সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, তাঁরা এখনও আমেরিকা এবং ইজ়রায়েলের বিরুদ্ধে এখনও তাঁদের অস্ত্রভান্ডারের মাত্র এক শতাংশ ব্যবহার করেছে। দুই দেশ যদি হামলা জারি রাখে তা হলে, তারা এ বার অন্য ধরনের হামলার জন্য প্রস্তুত থাকুক। ইরানের দাবি, আমেরিকা এবং ইজ়রায়েলের জন্য তাদের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রস্তুত আছে। প্রয়োজনে সেই ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হবে। তবে কারাজে যে ক্ষেপণাস্ত্র উৎপাদন জারি রেখেছে, জোরের সঙ্গে এই দাবি করেছে আইআরজিসি।

Missiles
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy