Advertisement
E-Paper

‘অপেক্ষা করছি’! স্থল অভিযানের জল্পনা জোরালো হতে কমান্ডো বাহিনীর ছবি দিয়ে আমেরিকাকে ফের চ্যালেঞ্জ ইরানের

দিনদুয়েক আগেই সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, পশ্চিম এশিয়ায় আরও সেনা পাঠিয়েছে আমেরিকা। মার্কিন রণতরী ইউএসএস ত্রিপোলি পৌঁছেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৭:৪২
পশ্চিম এশিয়ায় পৌঁছোল মার্কিন বাহিনী। ছবি: রয়টার্স।

পশ্চিম এশিয়ায় পৌঁছোল মার্কিন বাহিনী। ছবি: রয়টার্স।

আমেরিকাকে আবার চ্যালেঞ্জ ছুড়ে দিল ইরান। হুঁশিয়ারি দিয়ে তারা জানিয়ে দিল, মার্কিন সেনার জন্য অপেক্ষা করছে তারা। সরকারি সংবাদমাধ্যমে কমান্ডোবাহিনীর ছবি দিয়ে বার্তা দিল, ‘‘তোমরা এসো, আমরা অপেক্ষা করছি।’’ প্রসঙ্গত, সামরিক সংঘাতের মধ্যে দিন কয়েক আগে ঠিক একই রকম বার্তা দিয়েছিল ইরান বাহিনী। এ বার আরও কড়া চ্যালেঞ্জ ছুড়ে তারা লিখেছে, ‘কাম ক্লোজ়’। প্রেস টিভি-তে সেই বার্তা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, দিনদুয়েক আগেই সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, পশ্চিম এশিয়ায় আরও সেনা পাঠিয়েছে আমেরিকা। মার্কিন রণতরী ইউএসএস ত্রিপোলি পৌঁছেছে। তাতে সাড়ে তিন হাজার সেনা রয়েছে। সামরিক সংঘাত শুরুর আগেই পশ্চিম এশিয়ায় দু’টি রণতরী এবং ২৫০০ সেনা মোতায়েন করেছিল আমেরিকা। আরও সেনা পাঠানোর খর প্রকাশ্যে আসতেই জল্পনা জোরালো হতে শুরু করে, তা হলে কি এ বার ইরানের বিরুদ্ধে স্থল অভিযানে নামতে চলেছে মার্কিন বাহিনী?

দ্য ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনে আবার দাবি করা হয়েছে, খার্গ দ্বীপ দখল করা যায় কি না, তা নিয়ে আলোচনা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। হরমুজ় প্রণালীর কাছে তটীয় এলাকায় নজরদারিও শুরু করেছে মার্কিন সেনা। ফলে সেই জল্পনাকে আরও উস্কে দিচ্ছে। আন্তর্জাতিক মহলে যখন এই নিয়ে আলোচনা জোরালো হতে শুরু করেছে, আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে ইরান বার্তা দিল কোনও ভাবেই মার্কিন বাহিনীকে ইরানের মাটিতে পা রাখতে দেবে না তারা। আমেরিকা যদি স্থল অভিযানের চেষ্টা করে, তা হলে তাদের নরকের পথ দেখিয়ে ছাড়বে। তার পরই সরকারি সংবাদমাধ্যমে কমান্ডো বাহিনীর ছবি দিয়ে ইরান আবার বার্তা দিল, ‘আমরা প্রস্তুত। তোমাদের জন্য অপেক্ষা করে আছি।’

Iran
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy