Advertisement
E-Paper

বাংলাদেশে ৫ জেলায় দুর্ঘটনা, একই দিনে মৃত ১৪

বাংলাদেশের পাঁচ জেলায় পৃথক পথদুর্ঘটনায় একই দিনে মৃত্যু হল ১৪ জনের। আহত হয়েছেন ১১ জন। ঈদের প্রস্তুতির মাঝে বুধবার সুনামগঞ্জ, বরগুনা, টাঙ্গাইল, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় এই দুর্ঘটনাগুলি ঘটেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১৭:২৮

বাংলাদেশের পাঁচ জেলায় পৃথক পথদুর্ঘটনায় একই দিনে মৃত্যু হল ১৪ জনের। আহত হয়েছেন ১১ জন। ঈদের প্রস্তুতির মাঝে বুধবার সুনামগঞ্জ, বরগুনা, টাঙ্গাইল, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় এই দুর্ঘটনাগুলি ঘটেছে।

সুনামগঞ্জ জেলার ছাতকে এ দিন সকাল ৮টা নাগাদ একটি ট্রাকের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অটোরিকশার ৪ যাত্রী নিহত হন। বরগুনা জেলার চুনাখালিতে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তিন জনের। মৃতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। আর একটি দুর্ঘটনা ঘটে টাঙ্গাইল জেলায়। টাঙ্গাইলের কান্দিলা এলাকায় এ দিন সকালে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপর একটি বাস ও একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় আরও দু’জনের। চট্টগ্রামেও এদিক সকাল সাড়ে ন’টা নাগাদ একটি দুর্ঘটনা ঘটে। জেলার দেওয়ানহাট এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দু’জনের। সর্বশেষ দুর্ঘটনাটির খবর মিলেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। পুলিশ জানিয়েছে, জেলার সরাইল এলাকায় দুপুর ১টা নাগাদ বাসের ধাক্কায় তিন পথচারীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

আহতরা প্রত্যেকেই চিকিৎসাধীন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy